WB Weather: ষষ্ঠী-সপ্তমীতে বৃষ্টির ভ্রুকুটি! পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া? জানুন

Published : Oct 11, 2026, 06:36 AM IST

WB Weather Alerts: মহালয়া মিটতেই বাতাসে যেন হালকা শীতের আমেজ। সকাল থেকেই কুয়াশাছন্ন ভাব। রবিবার ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? পুজোয় কী এবার বৃষ্টি হবে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর আন্দামান সাগরে একটি অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে। মহালয়া, অর্থাৎ ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

25
পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা!

১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ১৪ থেকে ১৭ অক্টোবরের মধ্যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

35
উপকূলবর্তী জেলায় হাওয়া বদল

বিশেষ করে উপকূলবর্তী দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে, পুজোর পরবর্তী সময়ে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস। অর্থাৎ, পুজোয় বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখনই ভারী বৃষ্টিতে পুজোর আনন্দ মাটি হওয়ার কোনও নিশ্চিত ইঙ্গিত নেই।

45
ষষ্ঠী ও সপ্তমীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

পুজোর দিনগুলিতে ঠাকুর দেখতে বেরোনোর পরিকল্পনা থাকলে সঙ্গে ছাতা রাখা বুদ্ধিমানের কাজ। বিশেষ করে পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীতে যাঁরা মণ্ডপে মণ্ডপে ঘুরবেন, তাঁদের আবহাওয়ার আপডেটে নজর রাখার পরামর্শ। সব মিলিয়ে, নিম্নচাপের প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও পুজোর কয়েকটি দিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই পুজোর আনন্দের পাশাপাশি নজর থাকুক আকাশের দিকেও।

55
উত্তরবঙ্গের আবহাওয়া

শুধু দক্ষিণবঙ্গ নয়, শনিবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদেরও দিনের আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories