WB Weather: মঙ্গলেও জারি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি, জেনে নিন দুর্যোগ চলবে কতদিন

Published : Aug 11, 2026, 07:06 AM IST

গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম থেকে এখনই মুক্তি মিলবে না।

PREV
15

কয়েকদিন ধরে চলতে থাকছে বৃষ্টি। প্রায়শই দেখা দিচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই হচ্ছে বৃষ্টি। গত কয়েকদিন ধরে জেলায় জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি।

25

তবে বুধবার থেকে বদল হতে পারে আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়াবে। পাশাপাশি কয়েকটি এলাকায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া।

35

আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জেনে নিন আজ ভিজবে কোন কোন জেলা।

45

আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হতে পারে বৃষ্টি। তবে, বৃষ্টি হলেও এখনই মুক্তি মিলবে না গরম থেকে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় কলকাতা ও দক্ষিণের বিভিন্ন জেলায় থাকবে গরম।

55

তেমনই উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টি হতে পারে। আগামী চার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। দার্জিলিং, কালিম্পং-র বেশ কয়েকটি জায়গায় হবে বৃষ্টি। আজ কয়েকটি জায়গায় বাড়বে বৃষ্টির পরিমাণ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories