উৎসবের মাস অক্টোবর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর সেই উপলক্ষ্যে অন্যান্য় মাসের তুলনায় ছুটি বেশি অক্টোবরে। নবান্নের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু অক্টোবর মাসেই রাজ্য সরকারি কর্মীদের জন্য মোট ১৩ দিনের ছুটি বরাদ্দ থাকছে। এক নজরে দেখুন ছুটির তালিকা
28
মাসের শুরুতেই দুই ছুটি
২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন এবং ১০ অক্টোবর মহালয়া উপলক্ষে ছুটি থাকছে সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠানে। দুই দিনই শুক্রবার পড়ছে। পরপর দুই সপ্তাহে শুক্রবারই ছুটি থাকছে।
38
পুজোর ছুটি
পুজোর ছুটি শুরু ১৫ অক্টোবর থেকে। মহাচতুর্থী থেকে শুরু করে মহা পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পেরিয়ে ২১ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত একটানা ছুটি থাকছে। এক সপ্তাহের মঙ্গলবার থেকে পরের সপ্তাহের বুধবার পর্যন্ত টানা ছুটি থাকছে।
বিজয়া দশমীর পর ২২, ২৩ এবং ২৪ অক্টোবর দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।
68
লক্ষ্মীপুজোর জন্য আলাদা ছুটি
এবারের কোজাগরী লক্ষ্মীপুজো রবিবার পড়ায় কর্মীদের ছুটির অধিকার বজায় রাখতে ২৬ অক্টোবর সোমবার বাড়তি ছুটি ঘোষণা করেছে নবান্ন।
78
টানা ১২ দিন বন্ধ থাকবে অফিস-কাছারি
১৫ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সমস্ত সরকারি কাজকর্ম সম্পূর্ণ বন্ধ থাকবে, ফের স্বাভাবিক নিয়মে দফতর খুলবে ২৭ অক্টোবর।
88
ছুটির তালিকায় নতুন সংযোজন
পুরনো একটি ছুটি বাতিল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে নতুন ছুটি হিসেবে যুক্ত করা হয়েছে, তবে পুজোর পুরো ছুটির তালিকা অক্ষুণ্ণ রাখা হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.