WB Weather News: দক্ষিণবঙ্গে শুরু বর্ষার ইনিংস, উইকএন্ডে দফায়-দফায় বৃষ্টিতে ভিজবে এই জেলাগুলি

Published : Jul 03, 2026, 06:42 AM IST

WB Weather Alerts:  সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়ার থাকলেও বেলা গড়াতেই বদলে যাচ্ছে পরিবেশ। সপ্তাহান্তে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবেে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….

PREV
16
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হাঁসফাঁস গরম কাটিয়ে দক্ষিণবঙ্গে বর্ষার ইনিংস শুরু হয়েছে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলায় জেলায় তাপমাত্রা অনেকটা কমেছে। বৃহস্পতিতেও সেই ধারা বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও ঝড়জলের সম্ভাবনা রয়েছে।

26
দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় ও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

36
কেমন থাকবে আজকের আবহাওয়া

শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এছাড়া কাশ্মীর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর অবধি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। এর ফলে জুনের বৃষ্টির ঘাটতি জুলাই মাসে পুষিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

46
উইকএন্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস

 উইকেন্ডে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজকের মতো আগামীকালও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারও মোটামুটি একই রকম আবহাওয়া থাকবে।

56
কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

তবে হাওয়া অফিস জানিয়েছে, শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার আবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

66
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার থেকে আগামী ৭ তারিখ অবধি উত্তরের প্রায় প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories