North Bengal News: বাগান খোলায় সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকদের পাশাপাশি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও। ভবিষ্যতে কোনও সমস্যা দেখা দিলে বাগান বন্ধ না করে আলোচনা ও বৈঠকের মাধ্যমে সমাধানের পথ খোঁজার দাবি উঠেছে। শ্রমিকদের বক্তব্য, চা বাগানই তাঁদের জীবিকা ও সম্পদ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
North Bengal News: দীর্ঘ ১১ মাস পর অবশেষে খুলল ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান। বুধবার সকাল থেকে ফের শুরু হল কাজ। দীর্ঘদিন কর্মসংস্থান বন্ধ থাকায় আর্থিক অনটন ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন শ্রমিক পরিবারগুলি।বাগান খোলার প্রথম দিনেই কাজে যোগ দিয়েছেন প্রায় ৬০০ জন শ্রমিক। এই বাগানের সঙ্গে স্থায়ী ও অস্থায়ী শ্রমিক, স্টাফ এবং সাবস্টাফ মিলিয়ে যুক্ত রয়েছেন প্রায় ২ হাজার মানুষ।
দীপাবলির আগে মুখে হাসি ফুটল চা শ্রমিকদের:-
দীর্ঘ অপেক্ষার অবসান!প্রায় ১১ মাস পর অবশেষে খুলল ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান। বুধবার সকাল থেকেই বাগানে ফের কাজ শুরু হওয়ায় খুশির পরিবেশ শ্রমিক মহলে। খুলে গেল বাগানের গেট, ফিরল কর্মসংস্থানের আশা। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় আর্থিক অনটন ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন শ্রমিক পরিবারগুলি।গত ৩ ডিসেম্বর কাজ সংক্রান্ত বিবাদের জেরে বন্ধ হয়ে গিয়েছিল আমবাড়ি চা বাগান। তারপর থেকে জীবিকা নির্বাহের জন্য অনেক শ্রমিককে অন্য চা বাগানে গিয়ে কাজ করতে হয়েছে। অন্য বাগানে কাজের সুযোগ মিললেও সকলের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়নি। বিশেষ করে শারীরিকভাবে অক্ষম শ্রমিকদের সমস্যায় পড়তে হয়েছিল। এমনকী, পানীয় জলের জন্যও অন্য বাগানের উপর নির্ভর করতে হয়েছে বহু পরিবারকে।
বাগান বন্ধ থাকাকালীন রাজ্য সরকারের ফৌলাই প্রকল্পের আওতায় পাওয়া ১৩ হাজার ৫০০ টাকা, বাগানের তরফে দেওয়া ৮.৩৩ শতাংশ বোনাস, এক মাসের বেতন এবং বাৎসরিক ছুটির টাকা কিছুটা স্বস্তি দিয়েছিল শ্রমিক পরিবারগুলিকে। দুর্গাপুজোর আগে এই অর্থে পুজোর প্রস্তুতি সেরেছিলেন অনেকে। আর্থিক সহায়তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদও জানিয়েছেন শ্রমিকদের একাংশ।
বাগান খোলায় সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকদের পাশাপাশি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও। ভবিষ্যতে কোনও সমস্যা দেখা দিলে বাগান বন্ধ না করে আলোচনা ও বৈঠকের মাধ্যমে সমাধানের পথ খোঁজার দাবি উঠেছে। শ্রমিকদের বক্তব্য, চা বাগানই তাঁদের জীবিকা ও সম্পদ। তাই বাগান নিয়মিত চালু রাখার পাশাপাশি সময়মতো বেতন, কর্মসংস্থান এবং পানীয় জলের মতো মৌলিক সমস্যার সমাধান করতে হবে। দীর্ঘ ১১ মাস পর আমবাড়ি চা বাগান খুলেছে। ফিরেছে কাজের সুযোগ, তৈরি হয়েছে নতুন আশার পরিবেশ। তবে এই স্বস্তি কতটা স্থায়ী হয়, এখন সেদিকেই তাকিয়ে প্রায় ২ হাজার শ্রমিক ও তাঁদের পরিবার।






