WB Weather Update বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বঙ্গে শীতের আগমন বিলম্বিত হচ্ছে এবং নতুন ঘূর্ণিঝড় 'আখবান' তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ শুরু হয়েছে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
WB Weather Update: মাত্র কয়েক দিনের ব্যাবধানে বঙ্গোপসাগরে পরপর শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গে শীত আসতে দেরি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ১৬ নভেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
29
বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি।বুধবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
39
ঘূর্ণিঝড় আখবান
সোমবার সন্ধ্যার দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের একটি সুস্পষ্ট নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত আইএমডি-র। মৌসম ভবন সূত্রে খবর, এই নিম্নচাপ যদি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তার নাম হবে 'আখবান',।
এই নিম্নচাপই পরবর্তীতে শক্তি বাড়িয়ে সাইক্লোন'-এ পরিণত হতে পারে। কিন্তু এর প্রভাব কোথায় বা কতটা পড়বে সে বিষয়ে এখনই কিছু স্পষ্ট করে জানায়নি আবহাওয়া দপ্তর।
59
বৃষ্টির সতর্কতা জারি
তবে বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।কলকাতায় মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
69
শীতের আগমন
অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের উত্তরের বাতাস হওয়া শুরু করেছে, ফলে জনসাধারণ শীতের আগমন দেদার উপভোগ করছে। সমগ্র উত্তরের পারদ নামতে শুরু করেছে।
79
উৎসবমুখর পরিবেশ
গরম পোশাক পরা শুরু হয়েছে। বড়দিন আসার আগেই এক উৎসবমুখর পরিবেশ সেজে ওঠার প্রস্তুতি শুরু হয়েছে। রাতের দিকে ঠান্ডাটা বেশি করে অনুভব করা যাচ্ছে।
89
দিনের বেলাতেও কমতে থাকবে তাপমাত্রা
এরকম আবহাওয়া চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা দিনের বেলাতেও আরও কমতে থাকবে। সোমবার বিকেল পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য জেলায় একটি শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা অতিক্রম করবে।
99
তুষারপাতেরও সম্ভাবনা
এরপর থেকেই শীতের আমেজকে আরও বাড়তে পারে এবং হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। তাই পর্যটকের চাপও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.