WB Weather Update: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে বঙ্গে শীতের প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর এই নিম্নচাপের গতিপথের দিকে কড়া নজর রাখছে।

WB Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, বঙ্গে শীত প্রবেশ বাধা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া আরেক নিম্নচাপ। আপাতত ঘূর্ণিঝড়ের আশঙ্কা আপাতত কম বলেই মনে করা হচ্ছে। তবে ১৬ নভেম্বর পর্যন্ত একই ধরনের ঝোড়ো পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রী ৩০ ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভোর ৫.৩০ নাগাদ এই আবহাওয়া ব্যবস্থাটি গঠিত হয়েছে। মধ্য আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে থাকা ঊর্ধ্ব-বায়ুর ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবেই এই নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলে সমুদ্রের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ১৭ নভেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, ১৪ নভেম্বর নাগাদ এটি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ শনিবারই এর শক্তি আরও কিছুটা বাড়তে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। নভেম্বরের মাঝামাঝি এমন নিম্নচাপ তৈরি হওয়া অস্বাভাবিক নয়, তবে এর গতিপথের দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। সমুদ্রের ওপর এমন ব্যবস্থার গতিবিধি বদলাতে পারে, তাই আইএমডি-র নিয়মিত আপডেটের দিকে নজর রাখা জরুরি।