WB Weather Update: মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাব, দুর্যোগ বাড়ছে বাংলায়, কেমন থাকবে আজকের আবহাওয়া

Published : Aug 04, 2026, 07:04 AM IST

সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গেই দফায় দফায় বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

PREV
15

আবহাওয়ার এক অদ্ভুত খেলা চলছে প্রতিদিন। ভরা শ্রাবণে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। এর জেরে প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দফায় দফায়। বৃষ্টি হচ্ছে কলকাতা ও আশপাশের অঞ্চলে। উত্তরবঙ্গেও বেড়ে চলেছে দুর্যোগ।

25

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই থামছে না দুর্যোগ। আরও কদিন চলবো ভোগান্তি। আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা আছে।

35

আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

45

তেমনই বুধবার থেকে বাড়বে বৃষ্টি। বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। যে কারণে মৎসজীবীদের জন্য আলাদা করে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

55

আজ উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। আজ দার্জিলিং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। এছাড়া, বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সব মিলিয়ে এখনও চলবে বৃষ্টি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories