MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • WB Today Weather: দোসর ঘূর্ণাবর্তের কারণে সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

WB Today Weather: দোসর ঘূর্ণাবর্তের কারণে সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

WB Today Weather: সপ্তাহের শুরুতেই ঝিরি-ঝিরি বৃষ্টিতে সকাল থেকেই মুখভার আকাশে। উত্তর থেকে দক্ষিণ। দফায়-দফায় চলছে বৃষ্টি। কতদিন ধরে চলবে এইরকম বৃষ্টিমুখর আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটোগ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 03 2026, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : X

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শ্রাবণের বারিধারায় দোসর ঘূর্ণাবর্ত। আগামী কয়েক দিন ধরেই বজায় থাকবে এইরকম আবহাওয়া। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি থাকলেও অবিরাম বৃষ্টির হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গেরও। ফলে ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েক দিন গোটা রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস কোথায় কোথায়?
Image Credit : AI

ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস কোথায় কোথায়?

হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গের বাঁকুড়ার উপর দিয়ে গিয়েছে ওই অক্ষরেখা। এ ছাড়া, পশ্চিম রাজস্থান থেকে সিকিম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের কিছু অংশের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে আগামী কয়েক দিন ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

Related Articles

Related image1
SC On TMC Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ধাক্কা কালীঘাট তৃণমূলের, ইডির কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
Related image2
Annapurna Yoyona: অগাস্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা! কীভাবে বুঝবেন আপনার আবেদন কোথায় আটকে রয়েছে?
36
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : gemini

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতায় ঝড়বৃষ্টির তেমন কোনও সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে বলে সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস।

46
কোথায় কোথায় মুষলধারা বৃষ্টির সম্ভাবনা?
Image Credit : Gemini

কোথায় কোথায় মুষলধারা বৃষ্টির সম্ভাবনা?

বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এ ছাড়াও নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। শুক্রবার বৃষ্টি বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। সমুদ্র আপাতত শান্ত। মৎস্যজীবীদের জন্য সেখানে আলাদা করে কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর (Today West Bengal Weather)। 

Tirupati Laddu: ৩১১ বছরেও স্বাদ বদলায়নি! বাড়িতেই তিরুপতি লাড্ডু বানানোর রেসিপি জানেন?

56
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
Image Credit : Gemini

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

জানা গিয়েছে, উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন ধরে। সোমবার থেকে বুধবার পর্যন্ত টানা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (North Bengal Today Weather)।

66
ভারী বৃষ্টি চলবে উত্তরের কোন কোন জেলায়?
Image Credit : Gemini

ভারী বৃষ্টি চলবে উত্তরের কোন কোন জেলায়?

এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Gyanesh Kumar Controversy News: SIR-এ কারচুপির অভিযোগ CEC-র বিরুদ্ধে! BJP-কে তোপ অধীরের
Recommended image2
'মিলনকে লড়তে দিন... বাকিটা মামলার ভাগ্য', জামিন মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের
Recommended image3
Now Playing
TMC Symbol Case: প্রতীকে ফের ধাক্কা খেলেন মমতা, সুপ্রিম নির্দেশ নিয়ে ঢোক গিলে কী বললেন কল্যাণ?
Recommended image4
Now Playing
Adani Arogya Mandir: ১০ হাজার চাকরির সুযোগ, আদানির মেগা হাসপাতাল! নিউটাউনে তৈরি হচ্ছে ইতিহাস
Recommended image5
Now Playing
Gautam Adani: কলকাতার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে কী বললেন গৌতম আদানি ও তার স্ত্রী?
Related Stories
Recommended image1
SC On TMC Bank Account: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ধাক্কা কালীঘাট তৃণমূলের, ইডির কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
Recommended image2
Annapurna Yoyona: অগাস্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার টাকা! কীভাবে বুঝবেন আপনার আবেদন কোথায় আটকে রয়েছে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved