ঘূর্ণিঝড় মুরাসু মধ্যরাতে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গে এর বিশেষ প্রভাব পড়বে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি রাতের দিকে তাপমাত্রা কমবে, যা কালীপুজোর আগে শীতের আমেজ আনবে।
আজ কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া-সহ বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে।রাতের দিকে দক্ষিণের সব জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে। আজ বুধবার কলকাতায় রোজ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে। রাতের দিকে ধীরে ধীরে কমবে পারদ। কালীপুজোর আগে মোটামুটি ঠান্ডা আমেদ উপভোগ করতে পারেন রাজ্যবাসী।
55
তেমনই আজ বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.