WB Weather Update: রোদঝলমলে আকাশ ও হিমেল পরশে জমজমাট দীপাবলি, স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

Published : Nov 08, 2026, 06:52 AM IST
WB Weather Update

সংক্ষিপ্ত

WB Weather Update: কালীপুজো ও দীপাবলিতে রাজ্য জুড়ে মনোরম ও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উৎসবের পর ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে শুরু করবে। তবে উৎসবের দিনগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

WB Weather Update: কালীপুজো ও দীপাবলির উৎসবে মেতে উঠবে গোটা বাংলা। উৎসবের ঠিক মুখেই রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (IMD)। সাম্প্রতিক নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাব কাটিয়ে ইতিমধ্যেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বাংলার আবহাওয়া।উৎসবের মরশুমে আপাতত স্বস্তির খবর। কালীপুজোর পর থেকে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে কালীপুজোর পরেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

জেলায় জেলায় কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ থাকবে। সকালে রোদ থাকলেও সন্ধ্যায় আবহাওয়া থাকবে মনোরম। ফলে নির্বিঘ্নেই কাটবে দীপাবলি, এমনটাই আশা করছে হাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। রাজ্যের বাইরে অসম, হরিয়ানা, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটকে ঘূর্ণাবর্ত রয়েছে। তামিলনাড়ু উপকূলেও সক্রিয় ঘূর্ণাবর্তের পরিস্থিতি রয়েছে।

সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রবি ও রবিবার উত্তরবঙ্গে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। উৎসবের দিনগুলিতে আবহাওয়া থাকতে পারে অনুকূল।ভূত চতুর্দশী, কালীপুজো এবং দীপাবলিতে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গেও বুধবার থেকে রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার রাজ্য ও কলকাতায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। এদিনে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: হেরো পার্টিরা সব.... হরভজনের পাশে দাঁড়িয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ শুভেন্দুর
Ritabrata Banerjee: অভিষেক কাণ্ডে পিসি-ভাইপোকে একযোগে আক্রমণ ঋতব্রতর, করলেন বড় দাবি