
Suvendu Adhikari: রাত পোহালেই আলোর উৎসব দীপাবলি। সারাদেশ মাতবে দিওয়ালির আলোর রোশনাই। শনিবার থেকেই সেজে উঠেছে রাস্তাঘাট-বাড়িঘর। চারিদিক যখন আলোময় ঠিক তখনই এসমস্ত কিছু ছেড়ে সীমান্তে অতন্দ্র প্রহরায় রয়েছেন আমাদের দেশের সেনা জওয়ানরা। ঘরবাড়ি ছেড়ে পরিবার থেকে বহু দূরে দেশকে সুরক্ষিত রাখতে রাত জাগছেন তারা। আর তাই তো তাদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে এই বছর প্রথমবার সীমান্তে BSF জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার লালবাজারে পুলিশের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, এই বছর প্রথমবার তিনি সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলির উৎসব পালন করবেন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই প্রথম সীমান্তরক্ষীদের সঙ্গে দীপাবলি কাটাতে চললেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবছরই কখনও কাশ্মীর তো কখনও আবার চিন সীমান্তে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করেন।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে, ''বিএসএফ এবং পুলিশের মধ্যে সম্পর্ককে মজবুত করতে দিল্লিতে একাধিক বৈঠক করা হয়েছে। আগামীকাল ডিজিপিকে নিয়ে হিঙ্গলগঞ্জ বিএসএফ পোস্টে যাব। যারা সবকিছু ছেড়ে সীমান্ত সুরক্ষায় রয়েছেন, তাঁদের দীপাবলির শুভেচ্ছা জানাব।'' ফলে স্বাভাবিক ভাবেই সুন্দরবনের ভারত-বাংলাদেশ সীমান্তে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিওয়ালির আনন্দে মাতবেন বিএসএফ জওয়ানরা।
At a special programme organised at Lalbazar today, the Hon’ble Chief Minister of West Bengal, Shri Suvendu Adhikari, handed over appointment letters to the selected candidates for the posts of Sub-Inspector, Sub-Inspectress, Sub-Inspector (Armed) and Sergeant in Kolkata Police.
The Hon’ble Chief Minister expressed confidence that this initiative would further strengthen the proud legacy of Kolkata Police and that the newly appointed personnel would play a significant role in maintaining law and order and ensuring the safety and security of citizens .
— Chief Minister's Office, Govt. of West Bengal (@cmowbgov) November 7, 2026
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে কাটাতেন নরেন্দ্র মোদী (Narendra Modi News)। এমনকী প্রধানমন্ত্রী হওয়ার পরেও সেই রীতি বজায় রেখেছেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে কখনও সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে তো আবার কখনও আধাসামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন তিনি। ফলে প্রধানমন্ত্রীর দেখানো পথেই এবার হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।