WB Weather Update: পুজোয় কি ভাসবে বাংলা? বর্ষা বিদায় নিয়ে বড় আপডেট

Published : Oct 04, 2026, 06:53 AM IST

WB Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে। মহালয়া বা পুজোর দিনগুলিতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

PREV
16

WB Weather Update: হাওয়া অফিস জানিয়েছে, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষার বিদায়পর্ব শুরু হতে পারে। বর্ষা বিদায়ের লক্ষণ হিসেবে সাধারণত টানা তিন-চার দিন বৃষ্টিহীন আবহাওয়া, বাতাসে জলীয়বাষ্প কমা এবং উত্তর ভারতের দিক থেকে হাওয়া ঢোকাকে ধরা হয়। এর ফলে পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের এক আধিকারিক।

26

সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমতে পারে। উপকূলীয় জেলায় কোনও কোনও দিন বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ, দুই অংশেই বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। আবহাওয়া দপ্তরের ১৫ অক্টোবর পর্যন্ত আউটলুকে বলা হয়েছে, ৮ থেকে ১৫ অক্টোবর দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

36

রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তনও হচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। অন্য জেলাগুলিতেও সামান্য বৃষ্টি হতে পারে।ভোর রাত থেকে সকালের দিকে শীতের অনুভব হতে পারে। তবে দুপুর বেলায় গরম বাড়বে বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

46

বৃষ্টি কম হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। উপকূল ও সংলগ্ন জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩-৮৮%। রবিবারে বেলা বাড়লে শহরে মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই।

56

আলিপুর আবহাওয়া দপ্তর এখনও নতুন করে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি। হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার পুজো দেরিতে হওয়ায় পুজোর দিনগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেও মনে করেছে আবহাওয়া বিজ্ঞানীরা।মহালয়ার আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বড় কোনও দুর্যোগের ইঙ্গিত নেই। অক্টোবরের মাঝামাঝি বিদায় নেবে বর্ষা।সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমতে পারে। উপকূলীয় জেলায় কোনও কোনও দিন বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ, দুই অংশেই বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে। আবহাওয়া দপ্তরের ১৫ অক্টোবর পর্যন্ত আউটলুকে বলা হয়েছে, ৮ থেকে ১৫ অক্টোবর দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

66

রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তনও হচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। অন্য জেলাগুলিতেও সামান্য বৃষ্টি হতে পারে।ভোর রাত থেকে সকালের দিকে শীতের অনুভব হতে পারে। তবে দুপুর বেলায় গরম বাড়বে বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। বৃষ্টি কম হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। উপকূল ও সংলগ্ন জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩-৮৮%। রবিবারে বেলা বাড়লে শহরে মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই।

আলিপুর আবহাওয়া দপ্তর এখনও নতুন করে বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি। হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার পুজো দেরিতে হওয়ায় পুজোর দিনগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেও মনে করেছে আবহাওয়া বিজ্ঞানীরা।মহালয়ার আগে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বড় কোনও দুর্যোগের ইঙ্গিত নেই। অক্টোবরের মাঝামাঝি বিদায় নেবে বর্ষা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories