WB Winter Alerts: মাঝ নভেম্বরে ফের বৃষ্টির ভ্রুকুটি! ভাইফোঁটার পরই বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়বে?

Published : Nov 11, 2026, 11:57 AM IST

WB Winter Alerts: মাঝ নভেম্বরেও আকাশের মুখভার তো কখনও উজ্জ্বল। সকালবেলা হালকা শীতের পরশ লাগলেও বেলা বাড়তেই উধাও ঠান্ডার আমেজ। এখনও চালাতে হচ্ছে ফ্যান। কবে নাগাদ জাঁকিয়ে ঠান্ডা পড়বে বঙ্গে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

PREV
16
আজকের আবহাওয়ার আপডেট

নভেম্বরের শুরু থেকেই বাতাসে হিমের পরশ, কিন্তু এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। আজ ও আগামীকালের আবহাওয়া কেমন থাকবে? কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? ভাইফোঁটার পর থেকেই বাংলায় শীতের সেঞ্চুরি! জেনে নিন আলিপুর আবহাওয়া দফতরের সম্পূর্ণ আপডেট।

26
আজকের আবহাওয়া কেমন থাকবে?

বুধবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের (Sub Himalayan West Bengal) সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার আকাশ প্রাথমিকভাবে আংশিক মেঘলা থাকলেও বেলার দিকে তা সাধারণত মেঘলা হয়ে যেতে পারে।

36
কলকাতার আবহাওয়ার আপডেট

কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। মঙ্গলবার সকাল ৮:৩০ মিনিট থেকে আজ সকাল পর্যন্ত কলকাতায় ২.৮ মিলিমিটার (002.8 mm) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

46
আগামী কয়েকদিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

56
লক্ষ্মীবারে কেমন থাকবে শহর কলকাতার আবহাওয়া?

বৃহস্পতিবার সকালে কলকাতায় কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে। এবং পরে আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

66
কবে থেকে বঙ্গে জাঁকিয়ে শীত?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুই দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে শীতের আমেজ অনেকটাই বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories