বাংলাদেশ ও বিহারে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আজ ভাইফোঁটার দিন বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ছয় জেলা ও উত্তরবঙ্গের কয়েকটি অংশে বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
গত কয়েকদিন ধরে ফের বদল হয়েছে আবহাওয়া। কলকাতা ও দক্ষিণের একাধিক জেলায় প্রায়শই হচ্ছে বৃষ্টি। জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও উত্তর পূর্ব বিহারে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের দেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। এর জেরে আজ বুধবার ভাইফোঁটার দিন হতে পারে বৃষ্টি।
25
আলিপুর দফতরের বুলেটিন অনুসারে,আজ বুধবার সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ। একটু বেলা গড়াতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। বিহার ও সংলগ্ন এলাকায়, অবস্থানরত উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে।
35
আজ বিক্ষিপ্ত বৃষ্টি হবে নদিয়া, হুগলি, দুই ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর এই ছয় জেলায় আজ হতে পারে বৃষ্টি। তবে, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।
এদিকে পূর্বাভাস অনুসারে, আজ থেকেই কলকাতা-সহ পার্শ্বরর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিহবে। এই বৃষ্টির জেরে কমতে পারে রাজ্যের তাপমাত্রা। তবে, এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনানেই।
55
এদিকে আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ হতে পারে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেখানে জারি আছে হলুদ সতর্কতা। সব মিলিয়ে আজ ভিজতে পারে রাজ্যের বিভিন্ন এলাকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.