WB Winter Forecast: শীতের মৃদু আমেজে এবার জোড়া ধাক্কা! একদিকে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা, অন্যদিকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস। ফলে আপাতত শীতের দাপট কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও রাজ্যে শীতের মৃদু আমেজ আপাতত বহাল রয়েছে। পরশু কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ২৬.৪ ডিগ্রিতে। তবে এখনও দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম।
27
আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস
এরই মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তী ৪৭ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরপর আরও ৪৮ ঘণ্টায় শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই সিস্টেম।
37
শীতের মৃদু আমেজ বহাল
দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও রাজ্যে শীতের মৃদু আমেজ আপাতত বহাল রয়েছে। পরশু কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা সামান্য বেড়ে দাঁড়িয়েছে ২৬.৪ ডিগ্রিতে। তবে এখনও দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম। একই ছবি রাতের তাপমাত্রাতেও। পরশু রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাতে তা বেড়ে হয়েছে ১৮ ডিগ্রি। অর্থাৎ, তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ এখনও বজায় রয়েছে।
এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘কানি’। শ্রীলঙ্কা উপকূলের কাছে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। GWC মডেল অনুযায়ী, প্রাথমিকভাবে পূর্ব উপকূল ধরে এগোতে পারে এই ঘূর্ণিঝড়। পরবর্তী সময়ে দক্ষিণ ভারতের উপর দিয়ে আড়াআড়িভাবে পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আরব সাগরে প্রবেশ করতে পারে বলে পূর্বাভাস।
57
উত্তরবঙ্গে আপাতত শীতল হাওয়ার দাপট
উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত শীতল হাওয়ার প্রবাহ বজায় থাকবে। বিভিন্ন জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পার্বত্য এলাকায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে। আগামী সাত দিন উত্তরবঙ্গের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সব মিলিয়ে, দক্ষিণবঙ্গে শীতের আমেজে সাময়িক ভাটা পড়ার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আপাতত বজায় থাকবে শীতল আবহাওয়া। আর সেই সঙ্গে নজর থাকবে আন্দামান সাগরে তৈরি হতে চলা সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘কানি’র গতিপথের দিকে।
67
বাড়বে তাপমাত্রা, কমবে শীতের দাপট
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাত থেকে বুধবারের মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি সোমবার থেকে বুধবারের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা। ফলে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে।
77
শীতল হাওয়ার পথে বাধা
অন্যদিকে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় আরও একটি ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। এই ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম ভারত থেকে আসা শীতল হাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। ফলে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কিছুটা কমার সম্ভাবনা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.