রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভরসা স্কিম, যেখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ১৫০০ থেকে ২০০০ টাকা মিলবে। পাশাপাশি মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে ৩০০০ টাকা ভাতা দেওয়া হচ্ছে।
জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ভরসা স্কিম। তার আগে হবে আবেদন। সদ্য এই ভরসা স্কিম নিয়ে জারি হল বিজ্ঞপ্তি। এবার এই ডকুমেন্ট ছাড়া মিলবে না টাকা। জেনে নিন এই ভরসা স্কিমের জন্য আবেদন করতে হলে কী কী করতে হবে।
25
আপাতত গ্র্যাজুয়েট যুবকরা এই প্রকল্প থেকে ২ হাজার টাকা এবং নন গ্র্যাজুয়েটরা ১৫০০ টাকা করে পাবেন। জেনে নিন, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কোনও ডকুমেন্ট লাগবে। পশ্চিমবঙ্গের যুবক যুবতিরা এই আর্থিক সহায়তা পেতে হলে নির্দিষ্ট কয়েকটি ডকুমেন্ট সংগ্রহ করে নিন। জেনে নিন তালিকায় কী কী।
35
এখন পর্যন্ত পাওয়া খবর অনুসারে, আবেদন করতে হলে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, বয়সের প্রমাণপত্র ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে পরিচয়পত্র দেখাতে হবে। তার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, গ্র্যাজুয়েট হলে তার শংসাপত্র এবং অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ আইটিআই-র ভোকেশনাল সার্টিফিকেট সঙ্গে রাখা দরকার।
পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং মোবাইল নম্বর দরকার পড়বে। তাই দেরি না করে এই সকল তথ্য সংগ্রহ করে নিন। পোর্টাল চালু হলে আবেদন করুন। সদ্য ভরসা স্কিম নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। এবার মিলবে টাকা।
55
এদিকে আবার মহিলাদের জন্য চলছে অন্নপূর্ণা যোজনা। এই স্কিমে মিলছে ৩ হাজার টাকা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাচ্ছেন ভাতা। জুন মাস থেকে চলছে ভাতা। এই ভাতার টাকা সরাসরি মিলছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.