বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় আকভান। এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও কলকাতা সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।
এবার গোটা বছরের অধিকাংশ সময় ধরে চলেছে বৃষ্টি। একাধিক নিম্নচাপ আছড়ে পড়েছে বাংলায়। এবার ফের ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভান। আশা করা যাচ্ছে, বৃহস্পতিবারের মধ্যে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
25
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপটি ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
35
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপটি ক্রমশ উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর জেরে আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিবণত হয়ে অন্ধ্রপ্রদেশে।
তবে, বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পড়বে না। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে এর জেরে। আজ বুধবার থেকেই বদল হবে বাংলায় আবহাওয়া। আজ সকাল থেকে আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে।
55
তেমনই বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার পর্যন্ত থাকবে এমন আবহাওয়া। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.