WB Weather Update: শনিবার রাজ্য ও কলকাতায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। কালীপুজো ও দীপাবলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে উৎসবের পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

WB Weather Update: শনিবার রাজ্য ও কলকাতায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। এদিনে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গেও বুধবার থেকে রবিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

রাজ্যের বাইরে অসম, হরিয়ানা, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটকে ঘূর্ণাবর্ত রয়েছে। তামিলনাড়ু উপকূলেও সক্রিয় ঘূর্ণাবর্তের পরিস্থিতি রয়েছে। উৎসবের দিনগুলিতে আবহাওয়া থাকতে পারে অনুকূল।ভূত চতুর্দশী, কালীপুজো এবং দীপাবলিতে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। উৎসবের মরশুমে আপাতত স্বস্তির খবর। কালীপুজোর পর থেকে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে কালীপুজোর পরেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।

সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শনি ও রবিবার উত্তরবঙ্গে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। জেলায় জেলায় কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ থাকবে। সকালে রোদ থাকলেও সন্ধ্যায় আবহাওয়া থাকবে মনোরম। ফলে নির্বিঘ্নেই কাটবে দীপাবলি, এমনটাই আশা করছে হাওয়া অফিস।