Weather Update: উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে গুমোট গরম! সপ্তাহান্তে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?

Published : Jul 18, 2026, 03:09 PM IST

দক্ষিণবঙ্গে গুমোট গরম, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির red alert (North Bengal red alert)! Jalpaiguri-আলিপুরদুয়ারে ধস-হড়পা বানের আশঙ্কা। জেনে নিন weekend-এর সম্পূর্ণ West Bengal weather forecast আপডেট।

PREV
110
পূর্বাভাস মিলিয়ে বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ

কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে দেখা মিলেছে চড়া রোদের। তবে মাঝেমধ্যে মেঘ জমে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিও হচ্ছে, ফলে গোটা দিনটাই থাকছে অস্থির আবহাওয়ার সাক্ষী।

210
কলকাতায় আজ বৃষ্টির সম্ভাবনা কতটা?

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও।

310
কলকাতার তাপমাত্রার হিসেব

শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হবে গুমোট, অস্বস্তিকর গরম।

410
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা।

510
মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টির দাপট

আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় সেদিন ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

610
উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

দক্ষিণবঙ্গের তুলনায় একেবারে বিপরীত ছবি উত্তরবঙ্গে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে জারি হয়েছে লাল সতর্কতা, আর দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে জারি রয়েছে কমলা সতর্কতা।

710
ধস ও হড়পা বানের আশঙ্কা

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনি-রবি এই দুই দিনে বৃষ্টিপাতের পরিমাণ ২০ সেন্টিমিটারের গণ্ডিও ছাড়িয়ে যেতে পারে। এর জেরে পাহাড়ি এলাকায় হড়পা বান বা ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

810
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তই মূল কারণ

আবহাওয়াবিদদের মতে, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ড-ওড়িশার ওপর অবস্থান করছে। সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও। তবে আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ কিছুটা শক্তি হারাতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

910
মৌসুমী অক্ষরেখার প্রভাবে জলীয় বাষ্পের প্রবেশ

পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাও বর্তমানে সক্রিয় রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যা উত্তরবঙ্গের প্রবল বর্ষণ এবং দক্ষিণবঙ্গের গুমোট অস্বস্তির পিছনে মূল কারণ বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

1010
মৎস্যজীবীদের জন্য জারি নিষেধাজ্ঞা

সক্রিয় নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার, কখনও কখনও ৫৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইছে। এই প্রতিকূল পরিস্থিতির জেরে শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories