Weather Update: সপ্তাহ শেষে উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই ঝড়বৃষ্টির দাপট বাড়বে। তেমনই পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। কয়েকটি জেলার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতাও। ঘূর্ণাবর্তের সঙ্গে জলীয় বাষ্পের কারণেই এই দুর্যোগ পরিস্থিতি
সপ্তাহ শেষে উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই ঝড়বৃষ্টির দাপট বাড়বে। তেমনই পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।
210
বৃষ্টি শুরু
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হবে। শনিবার আর রবিবার দুই দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত দুর্যোগ পরিস্থিতি চলবে।
310
কমলা সতর্কতা জারি
শুক্রবার সাত জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলি হল- পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানিয়েছে, ২ এপ্রিল পর্যন্ত উত্তরের সবকটি জেলায় ঝড়বৃষ্টি চলবে। শনি ও রবিবারের জন্য উত্তরের সবকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
510
শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং আর জলপাইগুড়িতে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে।
610
কলকাতার আবহাওয়া
আজ কলকাতায় কোনও সতর্কতা নেই। কিন্তু শুক্র আর শনিবার কলকাতায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি।
710
কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি হতে পারে। কলকাতার সঙ্গে হাওড়া ও দুই ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
810
ঝড়ূবৃষ্টির কারণ
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দুটি কারণে রাজ্যে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। একটি হল একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যটি হল বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার কারণেই এই ঝড়বৃষ্টির সতর্কতা।
910
ঘূর্ণাবর্তের কারণ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এতটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে। সেটি বিস্তৃত রয়েছে উত্তর ওড়াশ পর্যন্ত।
1010
সপ্তাহের শুরুতে স্বাভাবিক
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের শুরুতে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হতে পারে। তবে সপ্তাহের শেষে রাজ্যের প্রায় সবকটি জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.