আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস মতই সোমবার প্রবল ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে। তবে এখনই শেষ নয়, সপ্তাহের শেষের দিকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস।
210
মঙ্গল থেকেই বৃষ্ট
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার থেকেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি হবে বলেও পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার।
310
বৃষ্টির কারণ
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। যার কারণেই এই ঝড়বৃষ্টি। আগামী ২৩ মার্চ পর্যন্ত এই পরিস্থিতি থাকবে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
২০ মার্চ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুল হল- পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলিতে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
510
২১ মার্চ ঝড়ের পূর্বাভাস
২১ মার্চ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে। এই দুই দিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস।
610
কলকাতার পূর্বাভাস
দুই দিনই কলকাতায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা ও হাওড়ায় কোনও সতর্কতা জারি করা হয়নি।
710
কলকাতার আবহাওয়া
আজ সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় ৫.২ ডিগ্রি কম। গতকাল ঝড়বৃষ্টির পরে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে।
810
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সব জেলাতেই ২১ মার্চ পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২০ মার্চ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৫০-৬০ কিলোমিটার বেগে। পরের দিন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, দার্জিলিং এবং জলপাইগুড়িতে দু’-এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। ২৩ মার্চ পর্যন্ত চলবে দুর্যোগ।
910
১ সপ্তাহের দুর্যোগ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী প্রায় এক সপ্তাহ ধরেই চলবে প্রাকৃতিক দুর্যোগ। সবেই চৈত্র মাস পড়েছে। তারই মধ্যে শুরু হয়েছে কালবৈশাখীর দাপট।
1010
কালবৈশাখী
আবহাওয়া বিশেষজ্ঞদের কথায় এই বছর রাজ্যে কালবৈশাখীর সংখ্যা বাড়বে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঝড় বৃষ্টির প্রকোপ বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.