DA বিজ্ঞপ্তি জারি নবান্নের, টাকা অ্যাকাউন্টে পড়লেও তুলতে পারবেন না সরকারি কর্মীরা!

Published : Mar 17, 2026, 03:09 PM IST

DA Notification: মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের। বিজ্ঞপ্তি নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মীরা। কারণ টাকা নির্দিষ্ট সময়ের আগে তোলা যাবে না। 

PREV
110
DA বিজ্ঞপ্তি

মমতা বন্দ্যোপাধ্যয়ের ঘোষণা পরই নবান্ন থেকে DA বা মহার্ঘ ভাতা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু নবান্নের এই বিজ্ঞপ্তি নিয়ে সরকারি কর্মীদের মধ্যে রীতিমত অসন্তোষ তৈরি হয়েছে। কারণ এই বিজ্ঞপ্তির জেরে একাংশ ডিএর টাকা পেলেও তা তুলতেই পারবেন না।

210
DA পাবেন কারা?

নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও এ DA পাবেন। এছাড়াও DA পাবেন সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির কর্মীরা। নবান্নের অর্থ দফতরের অডিট ব্রাঞ্জ থেকে জারি করা হয়েছে নির্দেশিকা।

310
DA নির্দেশিকায় বক্তব্য

নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশাল পরিমাণ অর্থ একবারে নয়, বরং কয়েকটি পর্যায়ে সরকারি কর্মীদের দেওয়া হবে। নির্দেশিকায় বলা হয়েছে আদালতের নির্দেশ মেনেই দেওয়া হচ্ছে ডিএ।

410
DA দেওয়ার সময়কাল

নির্দেশিকায় বলা হয়েছে ২০১৬ সাল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত DA মেটানো হবে। এই বকেয়া অর্থ কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী গণনা করা হবে। তবে মনিটরিং কমিটি বকেয়া ভাতার চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করলে পরবর্তীকালে সেই অনুযায়ী প্রয়োজনে সমন্বয় করা হতে পারে। একই সঙ্গে জানান হয়েছে, ২০০৮-২০১৫ সময়ের বকেয়া মেটানোর পদ্ধতি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

510
টাকা নিয়ে ঝামেলা

সরকারি নির্দেশিকা অনুযায়ী গ্রুপ এ, বি এবং সি: এই তিন শ্রেণির কর্মীদের বকেয়া ডিএ সরাসরি তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। জিপিএফ-এ জমা হওয়া বকেয়া অর্থের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিপিএফ-এ জমা হওয়া এই টাকা ক্রেডিট হওয়ার ২৪ মাস পর্যন্ত কোনও অগ্রিম বা টাকা তোলা যাবে না। এই নিয়ম নিয়ে রীতিমত ক্ষুব্ধ সরকারি কর্মীরা।

610
ছাড় রয়েছে এদের জন্য

কর্মীর অবসর, মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে এই সময়সীমা শিথিলযোগ্য। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী বা তাঁর পরিবার সেই টাকা তুলতে পারবেন। সমগ্র প্রক্রিয়াটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (এইআরএমএস) পোর্টালে প্রয়োজনীয় কারিগরি আপডেট বা পরিবর্তনের কাজ চলছে।

710
ডিএতে ছাড় গ্রুপ

ডি চতুর্থ শ্রেণির কর্মীদের ক্ষেত্রে এই বকেয়া অর্থ সরাসরি নগদে তাঁদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। বর্তমানে যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তাদেরও এই টাকা সরাসরি অ্য়াকাউন্টে ঢুকবে। যাঁরা কলকাতা এলাকার বাইরে ট্রেজ়ারি থেকে পেনশন পান, তাঁদের ক্ষেত্রে পেনশন মডিউলের মাধ্যমে টাকা দেওয়া হবে। অন্য দিকে, যাঁরা কলকাতার ব্যাঙ্ক বা ভিন্‌রাজ্য থেকে পেনশন পান, তাঁদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

810
ক্ষুব্ধ সরকারি কর্মীরা

নবান্নের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, তাদের ভাঁওতা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

910
ফ্যামেলি পেনশনের ক্ষেত্রে

২০১৬-২০১৯ সময়ের মধ্যে যাঁরা চাকরিতে ছিলেন কিন্তু পরে পদত্যাগ করেছেন বা মারা গিয়েছেন, তাঁদের বকেয়াও নির্দিষ্ট যাচাইয়ের পর প্রদান করা হবে। মৃত কর্মীদের ক্ষেত্রে তাঁদের মনোনীত উত্তরসূরি বা আইনি উত্তরাধিকারীরা এই টাকা পাবেন। সংশ্লিষ্ট পেনশন স্যাংশনিং অথরিটি (পিএসএ) বা ট্রেজ়ারিকে এই বিলগুলি দ্রুত প্রসেস করার নির্দেশ দেওয়া হয়েছে।

1010
ডিএ মামলা

রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএর দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছেন। পাশাপাশি আইনি লড়াইও লড়ছেন তাঁরা। সম্প্রতি সুপ্রিম কোর্ট ডিএ মিটিতে দিতে রায় দিয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories