Weather Kolkata: বঙ্গে ফের দুর্যোগের ঘনঘটা? টানা দু-দিন রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস

Published : Mar 09, 2026, 07:14 AM IST
Weather Kolkata

সংক্ষিপ্ত

Weather Kolkata: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণাবর্ত এবং পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার বৃষ্টির দাপট বাড়তে পারে, বিশেষত উপকূলীয় জেলাগুলিতে। তবে এই ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

Weather Kolkata: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে. পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। বুধবার শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা আর দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্তা রয়েছে। উত্তরবঙ্গের ওপর দিয়ে দুটি পশ্চিমি ঝঞ্ঝা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরই প্রভাবে দুই বঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলিতে বৃষ্টির আশঙ্কা। তাই আগামী ২ দিন বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং , কালিম্পং-এ বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ মার্চ পর্যন্ত এই তিন জেলা-সহ বাকি সব জেলাতেই বৃষ্টি হবে।

আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছিল, রবিবার থেকে বুধবার পর্যন্ত দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বুধবার পর্যন্ত দুই বঙ্গে একাধিক জেলায় বৃষ্টি হবে। সোমবার আর মঙ্গহলবার বৃষ্টির দাপট বাড়বে বলেও পূর্বাবা, দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েক জেলার জন্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী দুই দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে , রবিবার সাগর সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কাল, সোমবার আর পরের দিন মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে।

আপাতত খুব গরম না হলেও দিনের বেলা চাপা আবহাওয়ার জন্য অস্বস্তি থাকবে। রাতের দিকে শীতল অনুভূতি হবে। বৃষ্টি হলেও উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।কাল, সোমবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে.

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kalyan Banerjee: 'আর আড়াই মাস, তারপর শুভেন্দু শেষ!' শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক কল্যাণ
Rain Weather: সোমবার ছাতা ছাড়া বাড়ির বাইরে নয়! কলকাতা-সহ এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা