Weather Kolkata: দক্ষিণবঙ্গে বাড়তে পারে আরও গরম! কোথায় কখন হবে বৃষ্টি, কেমন থাকবে উত্তরবঙ্গের অবস্থা

Published : Apr 20, 2026, 06:53 AM IST
Weather Kolkata

সংক্ষিপ্ত

আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে তীব্র গরম ও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে, যেখানে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০°C ছাড়াতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ির মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় মূলত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কম।

Weather Kolkata: দক্ষিণবঙ্গের জেলাগুলোতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ইতিমধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সোমবারের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমের মতো জেলাগুলোতে তাপমাত্রা ৪০°C পার করতে পারে। দক্ষিণবঙ্গে বাড়ছে গরম ও অস্বস্তি।

কলকাতায় ভ্যাপসা গরম ও আংশিক মেঘলা আকাশ। কলকাতায় বৃষ্টির চেয়ে আর্দ্রতাজনিত অস্বস্তিই হবে প্রধান মাথাব্যথার কারণ। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ছে। দুপুরের পর হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

কলকাতার ক্ষেত্রেও পারদ ৩৮°C ছুঁতে পারে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে বৃষ্টির দাপট কমবে এবং গরমের তীব্রতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বজায় থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিম্ন ২৭.৩°C এর আশেপাশে থাকলেও আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে পুড়ছে দক্ষিণবঙ্গ, এখনই ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা নেই, বলছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত বয়স্কদের এবং বাচ্চাদের এবং অসুস্থ মানুষদের ক্ষেত্রে বাইরে বেরোনোর জন্য নিষেধাজ্ঞা জারি আলিপুর আবহাওয়া দফতরের। বইতে পারে '' লু "। হিট স্ট্রোকের সম্ভাবনা আছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি সম্ভাবনা আছে, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। পাঁচটি জেলায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও হেরফের না হলেও মালদহ ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তি অনুভূত হবে। আগামী মঙ্গল ও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দিরে FSSAI-এর সিলমোহর, ভক্তি আর শুদ্ধতার নতুন অধ্যায়
Narendra Modi: 'মহিলাদের হাতে পাথর-ত্রিশূল তুলে দেবেন নরেন্দ্র মোদী,' হুঙ্কার লকেটের