Weather Kolkata: বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে, ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
Weather Kolkata: কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। এই সপ্তাহে মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার ফলে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।
211
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বাড়তে পারে
মঙ্গলবার নাগাদ নিম্নচাপ ঘনীভূত হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আকাশ মেঘলা ও বৃষ্টির কারণে তাপমাত্রা এখনই বাড়ার কোনও আশঙ্কা নেই। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
311
পশ্চিমের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা
পশ্চিমের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিমি। বাকি জেলাগুলিতে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।কলকাতায় সোমবারে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।
দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
511
শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে
ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। শুক্রবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাতে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
611
বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা।
711
সোমবার বাংলার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে
হাওয়া অফিস বলছে, সোমবার বাংলার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আপাতত তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না কলকাতায়। তারপরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি।
811
বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রির মধ্য়ে ঘোরাফেরা করছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯১ শতাংশ। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।
911
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বাড়তে পারে
নিম্নচাপ ঘনীভূত হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আকাশ মেঘলা ও বৃষ্টির কারণে তাপমাত্রা এখনই বাড়ার কোনও আশঙ্কা নেই।
1011
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। নতুন আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে ও বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
1111
প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে
এই জোড়া সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা মূলত বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।আগামী কয়েকদিন বাংলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.