MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Weather Kolkata: রাজ্য জুড়ে নিম্নচাপের ভ্রুকুটি! শুধু সময়ের অপেক্ষা, বাংলায় আসছে তুমুল বৃষ্টি

Weather Kolkata: রাজ্য জুড়ে নিম্নচাপের ভ্রুকুটি! শুধু সময়ের অপেক্ষা, বাংলায় আসছে তুমুল বৃষ্টি

Weather Kolkata দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১২ মে পর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা, যার ফলে বাংলায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে এবং এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও আশঙ্কা রয়েছে।

2 Min read
Author : Deblina Dey
Published : May 10 2026, 06:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
Image Credit : x

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

Weather Kolkata: ক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।১২ মে-র পর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শক্তিশালী নিম্নচাপের কারণে বাংলায় বৃষ্টিপাত বাড়বে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় স্থানেই বৃষ্টিপাত
Image Credit : Getty

উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় স্থানেই বৃষ্টিপাত

উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় স্থানেই বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। নিম্নচাপটি কোন দিকে যাবে সেই ব্যাপারে কিছু বলা হয়নি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বায়ুমণ্ডলের পরিস্থিতি অনুযায়ী শক্তি বৃদ্ধি করে নির্দিষ্ট দিকে অগ্রসর হয়।

Related Articles

Related image1
কলকাতা পুরসভা: ভরা BJP জমানায় কলকাতা পুরসভা কি দখলে রাখতে পারবে TMC? আশঙ্কা ঘাসফুল শিবিরেই
Related image2
Mamata Abhishek: সরকার বদলে গেছে! মমতা-অভিষেককে আনফলো করে দিল কলকাতা পুলিশ
38
প্রাক-বর্ষার বৃষ্টি
Image Credit : X

প্রাক-বর্ষার বৃষ্টি

জানানো হয়েছে, ১ জুনের কাছাকাছি সময়ে অর্থাৎ একেবারে সময়সূচি মেনেই কেরালা উপকূলে বর্ষা এসে যেতে পারে। মে মাসে প্রাক-বর্ষার বৃষ্টি আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে। যা থেকে পরিষ্কার, বর্ষা তার নির্ধারিত সময়-সূচি মেনেই অগ্রসর হচ্ছে।

48
কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা
Image Credit : Getty

কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রবল বাতাস বইবে। কিছু কিছু জায়গায় বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে ১৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

58
নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে
Image Credit : Meta AI

নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে

তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত-নিম্নচাপ তৈরি হবে। তারপর ১৩-১৬ মে নাগাদ এটি কিছুটা শক্তি বাড়াতে পারে।

68
আন্দামানে বর্ষা কিছুটা আগে আসছে
Image Credit : Getty

আন্দামানে বর্ষা কিছুটা আগে আসছে

আগামী সাত দিন তামিলনাড়ু, পুদুচেরি, কেরালাম এবং মাহে অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তর-পশ্চিম ও পূর্ব ভারত জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি চলছে। আন্দামানে বর্ষা কিছুটা আগে আসছে, যার ফলে বৃষ্টিও আগে শুরু হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ুর প্রত্যাশিত আগমনের আর মাত্র পনেরো দিনেরও কম সময় বাকি।

78
বাংলায় বৃষ্টিপাত বেড়েছে
Image Credit : Getty

বাংলায় বৃষ্টিপাত বেড়েছে

মে মাসের শুরু থেকেই সারা বাংলায় বৃষ্টিপাত বেড়েছে। এর প্রভাব এখনও চলছে। আবহাওয়া দফতর পশ্চিমবঙ্গের জন্য একটি বড় ধরনের আবহাওয়ার সতর্কতা জারি করেছে। আইএমডি মে-র জন্য সতর্কতা জারি করেছে। বৃষ্টি ও বজ্রপাতের মধ্য দিয়ে মে মাস কেটে যাচ্ছে। গত বছর মে মাসে যেখানে সারা বাংলায় তীব্র গরম পড়েছিল, সেখানে এই বছর প্রতি সপ্তাহেই বৃষ্টি হচ্ছে।

88
কোনও বড় পরিবর্তন হবে না
Image Credit : X

কোনও বড় পরিবর্তন হবে না

আগামী ২ দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রায় (সর্বোচ্চ তাপমাত্রা) কোনও বড় পরিবর্তন হবে না; এরপরের ২ দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩°C বৃদ্ধি পাবে এবং তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রায় আর কোনও বড় পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী ৭ দিন দিনের তাপমাত্রায় (সর্বোচ্চ তাপমাত্রা) কোনও বড় পরিবর্তন হবে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
৩,০০০ টাকা আসেনি অ্যাকাউন্টে! নন্দীগ্রামে মহিলাদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ
Recommended image2
Now Playing
চিনির কেজি ৭০ টাকা! ইথানলের জেরে বাজারে বড় সংকট, মাথায় হাত ব্যবসায়ীদে
Recommended image3
Now Playing
Suvendu Adhikari On JU: ‘জাতীয় পতাকা তুলতে দেয় না, যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই!’ হুঙ্কার শুভেন্দুর
Recommended image4
Now Playing
Suvendu Adhikari: অন্নপূর্ণার টাকা বিতর্কের মাঝেই ফের বিরাট ঘোষণা CM-র! দেখুন কী বলছেন
Recommended image5
Now Playing
Madan Mitra: 'বাড়িতে চা গুড় দিয়ে খাচ্ছি', চিনির দাম বৃদ্ধি নিয়ে সরব মদন মিত্র
Related Stories
Recommended image1
কলকাতা পুরসভা: ভরা BJP জমানায় কলকাতা পুরসভা কি দখলে রাখতে পারবে TMC? আশঙ্কা ঘাসফুল শিবিরেই
Recommended image2
Mamata Abhishek: সরকার বদলে গেছে! মমতা-অভিষেককে আনফলো করে দিল কলকাতা পুলিশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved