Weather Kolkata: রবিবার থেকে দুর্যোগের সতর্কতা ? শুক্রবার পর্যন্ত কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা

Published : May 03, 2026, 06:53 AM IST

Weather Kolkata: রবিবার থেকে কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সোমবার কালবৈশাখীর রূপ নিতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

PREV
18
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা

Weather Kolkata: কলকাতায় রবিবার থেকে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল বা সন্ধ্যের দিকে। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও কাল রবিবার এবং গণনার দিন সোমবার সম্ভাবনা বেশি থাকবে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।

28
ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার

বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।বিকেল হতেই কলকাতার আকাশ কালো। মনে হচ্ছে বিকেলেই সন্ধে নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর রাজ্যে কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

38
সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে

এদিনে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়। দুপুরের পর থেকে রাতের মধ্যে দুর্যোগের সম্ভাবনা বেশি।

48
আগামী ৭ দিন ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা

সমস্ত জেলায় আগামী ৭ দিন দিনের তাপমাত্রায় (সর্বোচ্চ তাপমাত্রায়) বড় কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

58
রবিবারে ভারী বৃষ্টির সতর্কতা

রবিবারে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। দমকা ঝড় ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে।এমনকি গণনার দিন সোমবার ও পরের দিন মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে ক্রমশ শুষ্ক আবহাওয়া।

68
পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হবে।রবিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার এবং সোমবার দুদিন কালবৈশাখী শিলাবৃষ্টি তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

78
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা।সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড় বৃষ্টির প্রভাব ব্যাপকতা এবং পরিমাণ আরও বাড়বে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পর্যন্ত।

88
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে কালবৈশাখীর সর্তকতা। মঙ্গলবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে প্রভাব ও ব্যাপকতা সোমবারের তুলনায় কিছুটা কমবে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝোড়ো বাতাসের প্রবণতা কম থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories