Weather Kolkata: চড়তে শুরু করেছে পারদ! কলকাতায় কদিন থাকবে এই অস্বস্তিকর আবহাওয়া?

Published : Apr 13, 2026, 06:52 AM IST
Weather Kolkata

সংক্ষিপ্ত

আজ কলকাতায় আবহাওয়া শুষ্ক থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থেকে ফের বৃষ্টি নামতে পারে পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায়।

Weather Kolkata: আজ সোমবার প্রায় সব জেলা থাকবে শুষ্ক। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি। দক্ষিণবঙ্গের কোথাও নেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। গতকাল থেকে চড়তে শুরু করেছে পারদ। তবে, হাওয়া অফিসের মতে, আরও কদিন থাকবে অস্বস্তিকর আবহাওয়া। তবে বিকেলের দিলে চৈতালি ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে হতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

বুধবার থেকে বঙ্গভূমিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে, আগামী কাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া-সব অন্যান্য সকল জেলা। ২০২৬ সালের বর্ষার পূর্বাভাস অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বর এই চার মাসের স্বাভাবিক গড় (LPA) হলো ৮৬৮.৬ মিমি, যেখানে এই বছর বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৮১৭ মিমি হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া দক্ষিণ ২৪ পরগন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায়। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। তবে, আগামী মঙ্গলবার ও বুধবার ফের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। বুধবারে ভিজতে পারে মুর্শিদাবাদ ও নদিয়া।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Digha Jagannath Temple News: দীঘার জগন্নাথ ধাম নিয়ে নতুন মোড়! শুভেন্দুর ঘোষণার পরই ট্রাস্টের বড় সিদ্ধান্ত
TMC Crisis: তৃণমূলে পদত্যাগ চলতেই থাকবে, ওই দলে থাকা যায় না, চরম কটাক্ষ ঋতব্রতর