Weather News: আর কিছুক্ষণ পরেই আকাশ কালো করে উঠবে কালবৈশাখী ঝড়! দুই জেলায় শিলা বৃষ্টির সতর্কতা

Published : Apr 27, 2026, 12:21 PM IST

WB Weather: শনিবার রাত থেকেই শুরু হয়েছে আবহাওয়ার বদল। রবিবার কিছুটা হলেও তাপমাত্রার পারদ ছিল নিম্নগামী। তবে অস্বস্তিকর ভ্যাপসা গরম ছিল। কিন্তু আজ সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির। তাতেই কিছুটা স্বস্তি 

PREV
110
আজই গরম থেকে স্বস্তি

শনিবার রাত থেকেই শুরু হয়েছে আবহাওয়ার বদল। রবিবার কিছুটা হলেও তাপমাত্রার পারদ ছিল নিম্নগামী। তবে অস্বস্তিকর ভ্যাপসা গরম ছিল। কিন্তু আজ সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির। তাতেই কিছুটা স্বস্তিয

210
আজ কালবৈশাখী

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ সঙ্গী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।

310
কলকাতায় ঝড়বৃষ্টি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দোসর হবে বজ্রবিদ্যুৎ। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

কয়েকটি জেলায় ঝড়ের গতিবেগ আরও বেশি হতে পারে।

410
কমলা সতর্কতা জারি

রাজ্যের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেই জেলাগুলি হল- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া।

510
আজ শিলা বৃষ্টি

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুরে সোমবার শিলাবৃষ্টি হতে পারে। স্থানীয়দের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ফসলের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।

610
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের মত পাহাড়ি জেলাগুলিতে। কোচবিহারে মঙ্গলবার পর্যন্ত হবে ভারী বৃষ্টি। সব জেলাতেই ঝোড়ে হাওয়া বইবে। বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে।

710
সমুদ্রে সতর্কতা

সোমবার পর্যন্ত উত্তাল হতে পারে সমুদ্র। সমুদ্রেও বইবে ঝোড়ো হাওয়া। গতিবেগ ৪০-৫০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ৬০ কিলোমিটার প্রতিঘণ্টা। পশ্চিমবঙ্গে ও ওড়িশা সমুদ্র উত্তাল হতে পারে। বুধবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা রয়েছে।

810
ঘূর্ণাবর্তের কারণে ঝড়বৃষ্টি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে শুরু করেছে। যার কারণে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে। তবে এখনই অস্বস্তি কাটবে না।

910
আজ কলকাতার তাপমাত্রা

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ১.৬ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩. ৬ ডিগ্রি। আজ থেকেই আগামী এক সপ্তাহ কলকাতায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী জেলাগুলি, বিশেষ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

1010
২৯ এপ্রিলের আবহাওয়া

আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোট। সেই দিন কেমন থাকবে আবহাওয়া? জানিয়েছে হাওয়া অফিস। দুই ২৪ পরগনা, নদিয়া মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও বীরভূমে ঝড়বৃষ্টি হতে পারে। ঝোড়়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories