Weather News: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে, বিশেষ নজরে রয়েছে কলকাতাও।
গতকালের মত আজও থেকেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ ও রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে গত দুই দিনের বৃষ্টির কারণে কিছুটা হলেও অস্বস্তি কমছে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি গবে বলেও পূর্বাভাস দিয়েছে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ও ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে।
আজ কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
58
রবিবারের আবহাওয়া
রবিবার হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর,পূর্ব বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভবনা রয়েছে। এই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে।
68
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং , কালিম্পং, কোচবিহারে।
78
রবিবারের পূর্বাভাস
রবিবার ঝড়বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। দার্জিলিং কালিম্পং-এ রয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গে কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তেমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
88
বঙ্গে সক্রিয় মৌসুমি বায়ু
বঙ্গে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। যার কারণে আপাতত ঝড়বৃষ্টির তাণ্ডব চলবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে এখনই অস্বস্তি যাবে না। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে অস্বস্তি বজায় থাকবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.