TMC Bank Account: পুলিশ তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বলে খবর। এই পদক্ষেপের ফলে প্রায় ৪৪০ কোটি টাকার লেনদেন আপাতত বন্ধ হয়ে গেছে। নতুন করে বিতর্ক শুরু হয়েছে বাংলার রাজনীতিতে।
দলের অভ্যন্তরীণ কোন্দলের আবহেই তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধাক্কা। একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা দলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল পুলিশ।
210
বন্ধ ৪৪০ কোটি টাকার লেনদেন
এই পদক্ষেপের জেরে আপাতত ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও টাকা তোলা বা লেনদেন করা যাবে না। সূত্রের খবর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। অর্থাৎ বিপুল পরিমাণ টাকা আটকে গেল ঘাসফুল শিবিরের।
310
পুলিশের নজরে ঘাসফুলের অ্য়াকাউন্ট
দলের আর কোথায় কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তারও খোঁজ চালাচ্ছে পুলিশ। সন্দেহজনক কিছু মিললে সেগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।
জানা গিয়েছে, ফ্রিজ হওয়া তিনটি অ্যাকাউন্টে বর্তমানে মোট ৪৪০ কোটি টাকা জমা রয়েছে, যা নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছিল। এই টাকা কে সই করে তুলতে পারবে তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক।
510
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি অরূপের
দলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস সম্প্রতি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অ্যাকাউন্ট থেকে লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানান, কারণ তাঁর আশঙ্কা ছিল নিজের সই করা কিছু ফাঁকা চেকের অপব্যবহার হতে পারে।
610
সক্রিয় ঋতব্রতদের শিবির
অরূপের এই পদক্ষেপের পরই সক্রিয় হয়ে ওঠেন তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের বিধায়করা, যাঁরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত। তারাও পাল্টা পুলিশের দ্বারস্থ হয়।
710
সাইবার ক্রাইম থানায় ঋতব্রতরা
ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের অনুগামীরা বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে আশঙ্কা প্রকাশ করেন, ক্ষমতার অপব্যবহার করে অস্বচ্ছ উৎস থেকে পাওয়া বিপুল অর্থ ওই অ্যাকাউন্টগুলিতে জমা থাকতে পারে। দ্রুত তদন্ত না হলে ডিজিটাল প্রমাণ নষ্ট হওয়ারও আশঙ্কা ছিল তাঁদের।
810
ডেবিট ফ্রিজের নির্দেশ
অভিযোগ পাওয়ার পর তৎপর হয় বিধাননগর সাইবার থানার পুলিশ। তারা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তিনটি অ্যাকাউন্টের ডেবিট লেনদেন বন্ধ বা 'ডেবিট ফ্রিজ' করার নির্দেশ দেয়। পাশাপাশি তৃণমূলের অন্য অ্যাকাউন্টগুলির খোঁজও শুরু হয়েছে, প্রয়োজনে সেগুলিও একইভাবে আটকানোর প্রস্তুতি চলছে।
910
তহবিল বিতর্ক বিধানসভায়
গত বৃহস্পতিবার এই বিতর্কের আঁচ পৌঁছয় খোদ বিধানসভায়। নিজেকে 'আসল তৃণমূল'-এর বিরোধী দলনেতা হিসেবে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই দলের তহবিলে কালো টাকা ঢোকা নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করেন।
1010
তহবিলে কি কালো টাকা?
বিরোধীদের অভিযোগ, বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দলের অ্যাকাউন্টে বেআইনি অর্থ বা কাটমানি ঢুকতে পারে। তাই স্বচ্ছতার স্বার্থে এবং দুর্নীতি থেকে দলকে রক্ষা করতে অবিলম্বে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা জরুরি বলে তিনি মনে করেন। সবমিলিয়ে, বিপুল তহবিল আটকে যাওয়ায় তৃণমূলের অস্বস্তি আরও বাড়ল।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.