Kolkata Weather: ভ্যাপসা গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসী। সকাল থেকে রাত ঘেমে নেয়ে নাজেহাল। গরম এতটাই বেশি যে দিনে দুপুরে ফ্যানের তলায় বসেও দরদরিয়ে ঘামতে হচ্ছে। এই অবস্থায় স্বস্তির বৃষ্টি কবে? এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে।
ভ্যাপসা গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসী। সকাল থেকে রাত ঘেমে নেয়ে নাজেহাল। গরম এতটাই বেশি যে দিনে দুপুরে ফ্যানের তলায় বসেও দরদরিয়ে ঘামতে হচ্ছে। এই অবস্থায় স্বস্তির বৃষ্টি কবে? এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে।
211
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বস্তি নেই। ঝোড়ো হাওয়া আর দুই এক পশলা বৃষ্টিতে সাময়িক স্বস্তি হতে পারে। তবে লম্বা স্বস্তির আসা আপাতত নেই।
311
উত্তরবঙ্গের আবাহওয়া
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির আশেপাশি। আকাশ থাকবে মেঘলা। আজ কোনও সতর্কতা নেই। তবে আগামিকাল মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২-৭৭ শতাংশ।
511
৫ জেলায় ঝোড়ো হাওয়া
আজ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝোড়ো হাওয়া বইবে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।
611
মঙ্গলে ঝড়বৃষ্টি!
মঙ্গলবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। এ ছাড়া আর কোনও স্বস্তি মিলছে না দক্ষিণবঙ্গবাসীর। বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমার সম্ভাবনা নেই। তাপমাত্রাতেও বিশেষ কোনও হেরফর হবে না আগামী কয়েক দিন।
711
উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই গোটা সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও দিন ভারী বৃষ্টি হতে পারে। কয়েক দিন ধরে উত্তরবঙ্গে দমকা হাওয়া দেবে।
811
বর্ষা দোরগোড়়ায়
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বর্ষা এবার ঢুকে পড়েছে। আন্দামান সাগর সংলগ্ন এলাকায়। তবে রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের সময় আসেনি। আর সেই কারণেই এই ভ্য়াপসা গরম।
911
মৌসুমী বায়ুর অবস্থান
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু শনিবার দক্ষিণ-পূর্ব আরব সাগর, দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগরের বিস্তীর্ণ অংশ, সমগ্র নিকোবর দ্বীপ এবং আন্দামান দ্বীপের কিছু অংশে প্রবেশ করেছে। তা এগিয়ে আসছে মূল ভূখণ্ডের দিকে।
1011
কবে বর্ষা শুরু?
পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকতে এখনও দেরী আছে। মূল ভূখণ্ডে সবার আগে কেরলে বর্ষা প্রবেশ করে। মোটের ওপর ৮ জুলাই এই রাজ্যে বর্ষা ঢোকার আনুষ্ঠানিক দিন। কিন্তু আপাতত হাওয়া অফিস তা নিয়ে কিছু ঘোষণা করেনি।
1111
আপাতত গরম চলবে
আবহাওয়াবীদদের অনুমান এবার আপাতত এমন ভ্যাপসা গরম চলবে বর্ষা না ঢোকা পর্যন্ত। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। তেমনই আশা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.