Weather Kolkata: ঝড় উঠেছে! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়ের সতর্কতা, উত্তরে শিলাবৃষ্টি

Published : Apr 05, 2026, 04:23 PM IST

Weather update: রবিবার, ছুটির দিনে সকাল থেকেই মুখ ভার আকাশের। উত্তর থেকে দক্ষিণ - প্রায় সর্বত্রই একই ছবি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের প্রায় সর্বত্রেই ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস। 

PREV
110
ঝড়ের পূর্বাভাস

রবিবার, ছুটির দিনে সকাল থেকেই মুখ ভার আকাশের। উত্তর থেকে দক্ষিণ - প্রায় সর্বত্রই একই ছবি। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের প্রায় সর্বত্রেই ঝড়বৃষ্টি চলবে। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাস ঝড়বৃষ্টি শুরু হয়েছে।

210
দুর্যোগের কারণ

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলাঙ্গনা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। যার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাতেই দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তেমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

310
তাপমাত্রা কমবে

বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির কারণেই ইতিমধ্যেই কলকাতা-সহ একাধিক জেলায় তাপমাত্রা পারদ নিম্নগামী। আগামী ৪-৫ দিনে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে তার দুই দিনের মধ্যেই তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়বে।

410
রবিবারে বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়়বৃষ্টি হবে। ইতিমধ্যেই হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, নদিয়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদে।

510
ঝড়ের সতর্কতা

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সব জেলাতেই রয়ছে হলুদ সতর্কতা। কোনও কোনও জেলায় ৪০-৫০ কিলোমিটার, কোথাও ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দোসর হল বজ্রবিদ্যুৎ। তাই প্রথম থেকেই সাবধান করেছে হাওয়া অফিসে।

610
সোমবারের আবহাওয়া

সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দিনও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। এই দিন পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দিন ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি সব জেলাতে রয়েছে হলুদ সতর্কতা।

710
উত্তরবঙ্গে শিলাবৃষ্টি

রবিবার পাহাড়ে বিশেষ করে দার্জিলিং,জলপাইগুড়়ি, কালিম্পং-এ শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বজ্রপাতের পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

810
সোমবার উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আবার শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে।

910
আবহাওয়ার উন্নতি

আবহাওয়ার উন্নতি আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে। তার আগে প্রায় প্রতিটি দিনই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে।

1010
কলকাতার আবহাওয়া

আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ও ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে। ঝড়বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা রয়েছে। কলকাতায় ঝড়ের গতিবেগ হতে পারে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

আগামী সোম থেকে বৃহস্পতিবার প্রায় প্রতিদিনই কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories