MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Naushad net worth: ৫ বছরে ঠিক কতটা বাড়লো ভাইজানের সম্পত্তি? দেখুন নওশাদ সিদ্দিকীর সম্পত্তির হিসেব

Naushad net worth: ৫ বছরে ঠিক কতটা বাড়লো ভাইজানের সম্পত্তি? দেখুন নওশাদ সিদ্দিকীর সম্পত্তির হিসেব

Naushad Siddique net worth: এই নিয়ে দ্বিতীয়বার ভোট যুদ্ধে সামিল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। নির্বাচনী হলফনামা অনুযায়ী ৫ বছর আগের আর বর্তমানে তাঁর সম্পত্তির হিসেব নিকেশ নিয়ে চুলচেরা বিশ্লেষণ দেখুন। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 05 2026, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নওশাদ সিদ্দিকী
Image Credit : ANI

নওশাদ সিদ্দিকী

নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক। অনুগামীদের কাছে তিনি ভাইজান নামেও পরিচিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই তৈরি হওয়া নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর অন্য একটি পরিচয় হল তিনি ফুরফুরা শরিফের পীরজাদা। ভোটের আগে দেখুন তাঁর সম্পত্তির হিসেবনিকেশ

210
এবারও প্রার্থী
Image Credit : Asianet News

এবারও প্রার্থী

নওশাদ সিদ্দিকী এবারও ভাঙড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী আইএসএফ প্রার্থী। দীর্ঘ ৫ বছর তিনি নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে এলাকার উন্নয়নের কাজ করেছে বলে দাবি করেন। কিন্তু কথা এবার কী বলবে ভাঙড় বিধানসভার বাসিন্দারা? এই প্রশ্নের উত্তরের আগে দেখুন নির্বাচনী হলফনামায় কী কী বললেন নওশাদ সিদ্দীকী।

Related Articles

Related image1
Humayun Kabir net worth: হুমায়ুন কবীরের বাড়ি নেই, কোটিপতি দম্পতির সম্পত্তির বহর চমকে দেবে আপনাকে
Related image2
LPG Crisis: চার ধাম যাত্রার আগে ঋষিকেশে গ্যাসের জন্য হাহাকার, কাঠ-কয়লার আঁচে রান্না
310
নওশাদের নির্বাচনী হলফনামা
Image Credit : Asianet News

নওশাদের নির্বাচনী হলফনামা

নওশাদ নির্বাচনী হলফনামায় নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব নিকেশ দিয়েছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগও তুলে ধরেছেন। তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতার কথাও উল্লেখ করেছেন।

410
নওশাদের আয়
Image Credit : stockPhoto

নওশাদের আয়

নির্বাচনী হলফনামা অনুযায়ী নওশাদ ২০২০-২১ অর্থবর্ষে আয় করেছিলেনম ১৮ লক্ষ ৯ হাজার ২৬৮ টাকা। পরেব বছর সেই আয় কিছুটা কমে হয়েছিল ৪ লক্ষ ৭৪ হাজার ১৯০ টাকা। ২০২২-২৩ অর্ছবর্ষে বিধায়কের আয় ছিল ৫ লক্ষ ১ হাজার ৫৩০ টাকা। পরের বছর সেই আয় দাঁড়িয়েছিল ৪ লক্ষ ৮৭ টাকা ২৮০ টাকায়। ২০২৪-২৫ অর্থবর্ষে নওশাদের আয় ৬ লক্ষ ৬১ হাজার ৪৭০ টাকা।

510
নওশাদের বেতন আর শিক্ষাগত যোগ্যতা
Image Credit : stockPhoto

নওশাদের বেতন আর শিক্ষাগত যোগ্যতা

মাসিক বেতন হিসেবে নওশাদ পান ২ লক্ষ ৫০ হাজার ৫০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা হল আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মার্স্টাস ডিগ্রি অর্জন করেছিলেন।

610
নওশাদের হাতে নগদ
Image Credit : stockPhoto

নওশাদের হাতে নগদ

নওশাদ নির্বাচনী হলফনামায় জানিয়েছেন, বর্তমানে তাঁর হাতে রয়েছে নগদ ৫০ হাজার ৬০০ টাকা। তিনি আরও জানিয়েছেন, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁর বেশ কিছু টাকা রয়েছে।

710
নওশাদের টাকাকড়ি
Image Credit : stockPhoto

নওশাদের টাকাকড়ি

নওশাদ জানিয়েছেন, তাঁর একটি ব্যাঙ্কে রয়েছে ১১ লক্ষ ১০ হাজার টাকা। অন্য একটি ব্যাঙ্কে রয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৯৪৭ টাকা। তবে নওশাদের কোনও গয়নাগাটি নেই বলেও জানিয়েছেন তিনি।

810
নওশাদের গাড়ি বাড়ি
Image Credit : stockPhoto

নওশাদের গাড়ি বাড়ি

নওশাদের নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর একটি স্পরপিও এস১১ গাড়ি রয়েছে। সেটির দাম ১৭ লক্ষ ১০ হাজার টাকা। তবে নওশাদের স্থাবর কোনও সম্পত্তি নেই। অর্থাৎ জমিজমা ঘরবাড়ি নিজের নামে নেই।

910
অস্থাবর সম্পত্তি
Image Credit : stockPhoto

অস্থাবর সম্পত্তি

নওশাদ জানিয়েছেন, কাঁর অস্থবর সম্পত্তির পরিমাণ ৩৩লক্ষ ৫০ হাজার ৭২ টাকা। তবে নওশাদ গতবার যে হলফনামা দিয়েছিলেন তাতে ১৯ লক্ষ টাকার স্থাবর সম্পত্তির কথা উল্লেখ করেছিলেন। কিন্তু এবার তার কোনও উল্লেখ নেই।

1010
৫ বছরে সম্পত্তির বৃদ্ধি
Image Credit : stockPhoto

৫ বছরে সম্পত্তির বৃদ্ধি

নওশাদ যে হিসেব দিয়েছেন তাতে দেখা গেছে ২০২১ সালে তাঁর অস্থাবর সম্পত্তি ছিল ২ লক্ষ ৯৩ হাজার ৮১০ টাকা। কিন্তু এবার তা বেড়ে হয়েছে ৩৩ লক্ষ টাকা। তবে সেবার তাঁর কোনও গাড়ি ছিল না। এবার রয়েছে একটি গাড়ি। সেবার স্থাবর সম্পত্তি ছিল । এবার তার উল্লেখ নেই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Dilip Ghosh: বাড়ি বাড়ি জনসংযোগে চমক! স্ত্রী রিঙ্কুকে নিয়ে মাঠে নামলেন দাপুটে দিলীপ
Recommended image2
Darjeeling Toy Train: এবার ভাড়ায় মিলবে একটা গোটা টয়ট্রেন, দার্জিলিঙে চালু দুর্দান্ত পরিষেবা
Recommended image3
Kolkata Threat: কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের, কোন অস্ত্রের গরমে এই কথা বলছে ইসলামাবাদ?
Recommended image4
West Bengal Elections 2026: বাদ যাচ্ছেন স্বপ্না বর্মন? রাজগঞ্জে তৃণমূল প্রার্থী বদলের জল্পনা
Recommended image5
Now Playing
Election Commission: ভোট পরবর্তী হিংসা ঠেকাতে কড়া পদক্ষেপ! বড় ঘোষণা নির্বাচন কমিশনের
Related Stories
Recommended image1
Humayun Kabir net worth: হুমায়ুন কবীরের বাড়ি নেই, কোটিপতি দম্পতির সম্পত্তির বহর চমকে দেবে আপনাকে
Recommended image2
LPG Crisis: চার ধাম যাত্রার আগে ঋষিকেশে গ্যাসের জন্য হাহাকার, কাঠ-কয়লার আঁচে রান্না
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved