Weather News: কবে আকাশ কালো করে উঠবে কালবৈশাখী ? ভ্যাপসা গরম থেকে বাঁচতে বৃষ্টির খোঁজে দক্ষিণবঙ্গ

Published : Apr 24, 2026, 12:32 PM IST

Kolkata Weather: তীব্র দাবদহ গোটা বাংলা জুড়ে। সকাল থেকে ঝাঁঝা রোদ। সঙ্গে ভ্যাপসা গরম। এই অবস্থায় স্বস্তির বৃষ্টির দিকে চাতকের মত তাকিয়ে রয়েছে বঙ্গবাসী। তবে বৃষ্টি হবে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গে? এই প্রশ্নের উত্তর দিল আলিপুর হাওয়া অফিস। 

PREV
110
পুড়ছে বঙ্গ

তীব্র দাবদহ গোটা বাংলা জুড়ে। সকাল থেকে ঝাঁঝা রোদ। সঙ্গে ভ্যাপসা গরম। এই অবস্থায় স্বস্তির বৃষ্টির দিকে চাতকের মত তাকিয়ে রয়েছে বঙ্গবাসী। তবে বৃষ্টি হবে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গে? এই প্রশ্নের উত্তর দিল আলিপুর হাওয়া অফিস।

210
অপেক্ষা ২৪ ঘণ্টা

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির জন্য বঙ্গবাসীকে এখনও ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। অর্থাৎ শনিবার থেকেই ঝড়বৃষ্টিতে স্বস্তি খুজে পেতে পারে বঙ্গবাসী। তেমনই আশা দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

310
সতর্কতা জারি

শুধু ঝড়বৃষ্টি নয়, আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বৃষ্টির জের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা কিছুটা কমবে। সাময়িক স্বস্তি পাবে স্থানীয়রা। তবে টানা অস্বস্তি থেকে রেহাই এখনই নেই। সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

410
আজকের আবহাওয়া

শুক্রবার প্রায় গোটা বঙ্গেই গরমের অস্বস্তি রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। কোনও কোনও জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়ালের কোটা ছাড়িয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বৃষ্টির জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

510
কলকাতায় বৃষ্টি

কলকাতা ও পাশ্বর্বর্তী জেলাগুলিতে রবিবার কালবৈশাখী হতে পারে। গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

610
আজ কলকাতার পরিস্থিতি

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ শতাংশ। আজ আর কাল কলকাতার জন্য কোনও সতর্কতা নেই। তবে রবিবার থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির জন্য় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

710
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে সারা সপ্তাহ ধরেই ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

810
দক্ষিণবঙ্গের তাপমাত্রা

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে তারপরে চারদিন বৃষ্টির তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে।

910
ঝড়বৃষ্টি চলবে

শনিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হতে পারে গোটা বঙ্গেই। আর আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

1010
সমুদ্রে সতর্কতা

শনিবার পর্যন্ত সমুদ্রে কোনও সতর্কতা নেই। তবে রবিবার ও সোমবার সমুদ্র উত্তাল হতে পরে। সমুদ্রে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দিতে পারে বলে পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া অফিস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories