MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • রেকর্ড ভোটের জন্য বঙ্গবাসীদের শুভেচ্ছা অমিত শাহের, কাল BJP কার্যালয়ে ৪ ঘণ্টা কী করেছিলেন 'চাণক্য'

রেকর্ড ভোটের জন্য বঙ্গবাসীদের শুভেচ্ছা অমিত শাহের, কাল BJP কার্যালয়ে ৪ ঘণ্টা কী করেছিলেন 'চাণক্য'

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদানের জন্য ভোটারদের অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচন কমিশন ও নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই বিপুল ভোটদান বাংলায় সুশাসনের নতুন যুগের সূচনা। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Apr 24 2026, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
২৭ এপ্রিল পর্যন্ত বঙ্গ সফরে অমিত শাহ
Image Credit : ANI

২৭ এপ্রিল পর্যন্ত বঙ্গ সফরে অমিত শাহ

শোনাযাচ্ছে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বঙ্গ সফরেই থাকছেন অমিত শাহ। তিনি বিজেপির চাণক্য হিসেবে পরিচিত। বাংলার প্রথম দফায় বিপুল পরিমাণে ভোট পড়ার জন্য তিনি আজ রাজ্যবাসীদের অভিনন্দন জানিয়েছেন। কিন্তু পাশাপাশি প্রশ্ন উঠেছে তাঁর এই বঙ্গ সফর নিয়ে। বিশেষত প্রথম দফা ভোটের দিন তাঁর ভূমিকা নিয়ে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
রাজ্যবাসীকে অভিনন্দন
Image Credit : ANI

রাজ্যবাসীকে অভিনন্দন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড হারে ভোট দেওয়ার জন্য ভোটারদের অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশন (ECI) এবং নিরাপত্তা বাহিনীকেও ধন্যবাদ জানান।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে শাহ লেখেন, বৃহস্পতিবারের ভোট 'শান্তিপূর্ণ ও সুরক্ষিত' ছিল। এর জন্য তিনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে (CAPFs) কৃতজ্ঞতা জানান। বিজেপির জয়ের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, এই বিপুল ভোটদান আর শান্তিপূর্ণ নির্বাচনই বুঝিয়ে দিচ্ছে যে 'পশ্চিমবঙ্গে সুশাসনের এক নতুন যুগের সূচনা' হতে চলেছে।

বিজেপি নেতা শাহ লেখেন, "গণতন্ত্রের এই মহোৎসবে ঐতিহাসিক ভোটদানের মাধ্যমে অংশগ্রহণের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গের সম্মানিত ভোটারদের আন্তরিক অভিনন্দন জানাই।"

Related Articles

Related image1
Voter Turnout: প্রথম দফায় ভোটের রেকর্ড বঙ্গে, ৯২% ভোট কোনদিকে পড়লো? হিসেব কষছে TMC-BJP
Related image2
শুক্রবার সকালে গঙ্গা বিহারে নরেন্দ্র মোদী, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি
310
অমিত শাহের পোস্ট
Image Credit : ANI

অমিত শাহের পোস্ট

পোস্টে আরও লেখা হয়, "বাংলার ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও সুরক্ষিত ভোট নিশ্চিত করার জন্য আমি মাননীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPFs) সাহসী জওয়ান এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশকে গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। এটি বাংলায় সুশাসনের নতুন যুগের ভোরের স্পষ্ট ইঙ্গিত।"

410
ভোটের হার
Image Credit : ANI

ভোটের হার

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়। পশ্চিমবঙ্গে ভোটের হার ছিল চোখে পড়ার মতো, ৯১.৮৩ শতাংশ। কড়া নিরাপত্তার মধ্যে ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে, আর এই বিপুল ভোটদানের হার বুঝিয়ে দিচ্ছে মানুষ কতটা সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিয়েছেন।

এবারের ভোটের একটি গুরুত্বপূর্ণ দিক হল, পুরুষদের ছাপিয়ে গিয়েছেন মহিলা ভোটাররা। পশ্চিমবঙ্গে যেখানে পুরুষদের ভোটের হার ৯০.৯২ শতাংশ, সেখানে মহিলাদের ভোটের হার ছিল ৯২.৬৯ শতাংশ। নির্বাচন কমিশন জানিয়েছে, তৃতীয় লিঙ্গের ভোটারদেরও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, তাঁদের ভোটের হার ৫৬.৭৯ শতাংশ।

510
প্রশ্ন অমিত শাহের ভূমিকা নিয়ে
Image Credit : ANI

প্রশ্ন অমিত শাহের ভূমিকা নিয়ে

গত ২১ এপ্রিল অমিত শাহ বঙ্গ সফরে এসেছেন। সেই থেকেই রয়েছে রাজ্যে। থাকবেন আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 'শাহী সফর' নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে গতকাল তিনি বিজেপির দলীয়কার্যালয় ছিলেন ৪ ঘণ্টা। কী করেছিলেন সেই সময়।

610
৪ ঘণ্টা বিজেপি কার্যালয়ে অমিত শাহ
Image Credit : ANI

৪ ঘণ্টা বিজেপি কার্যালয়ে অমিত শাহ

নরেন্দ্র মোদী যখন এই রাজ্যে ভোট প্রচারে ব্যস্ত থেকেছেন সেই সময় অমিত শাহ দক্ষহাতে বিজেপির দলীয় কার্যালয় সামলেছেন। তেমনই খবর বিজেপি সূত্রে। সকাল ১০টারও আগে অমিত শাহ সল্টলেকে বিজেপির কার্যালয়ে পৌঁছে যান। তারপর সেখানেই ছিলেন ৪ ঘণ্টা।

710
কী করেছিলেন?
Image Credit : ANI

কী করেছিলেন?

বিজেপি সূত্রের খবর, সল্টলেকের সেক্টরফাইভের বিজেপি কার্যালয়ে ভোটের জন্য বিজেপির দুটি ওয়াররুম খুলেছে। সেখানেই থাকছেন দলীয় কর্মকর্তা , পর্যবেক্ষকরা। সূত্রের খবর অমিত শাহ সেই ওয়াররুম ২৩ এপ্রিল প্রথম দফা ভোটের দিন শক্তহাতে সামলেছিলেন।

810
'শাহী' টিপস
Image Credit : ANI

'শাহী' টিপস

শাহ দলীয় দফতরে পৌঁছে প্রথমে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলেন। তাদের প্রয়োজনীয় টিপস দেন। রাজ্য নেতৃত্বের তরফে যাঁরা ভোটের গতিপ্রকৃতিতে নজর রাখছেন, তাঁদের থেকে খোঁজখবর নেন। তার পরে ওয়ার রুম, কন্ট্রোল রুমে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুরু করেন।

910
লাঞ্চও বিজেপির দফতরে
Image Credit : ANI

লাঞ্চও বিজেপির দফতরে

ভোট পর্যবেক্ষণের মধ্যেই অমিত শাহ দুপুরের খাওয়াও সারেন বিজেপির কার্যালয়ে। ২টো ২০ নাগাদ প্রায় ৭৫ শতাংশ ভোট পড়ার পরেই তিনি বিজেপির দফতর ছাড়েন। সেই সময় তাঁর মুখে ছিল প্রশান্তির হাসি। দলীয় কর্মীদের কথায় তাদের চাণক্য বুঝতে পেরেছিলেন ঠিক কতটা পরিমাণে ভোট পড়তে পারে।

1010
মোদীর ভরসা
Image Credit : ANI

মোদীর ভরসা

দলীয় সংগঠন থেকে ভোটের ময়দান- নরেন্দ্র মোদীর ডানহাত অমিত শাহ। গুজরাট থেকেই মোদী-শাহ জুটি 'হিট'। লোকসভা থেকে বিধানসভা ভোট করানো থেকে সরকার গঠন- সবেতেই মোদীর আস্থা অমিত শাহের ওপর। আর তাই প্রথম দফা ভোটের দিন অমিত শাহের পশ্চিমবঙ্গে থেকে যাওয়া বিশেষ করে ৪ ঘণ্টা দলীয় কার্যালয়ে থাকা গুরুত্বপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
অমিত শাহ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh : রঙ মোছা নিয়ে তীব্র কটাক্ষ কুণালের, পুলিশের উচিত FIR করা
Recommended image2
Now Playing
CM Suvendu: 'কাজ করে না, পার্টির লোকদের ঢুকিয়ে দিয়ে গেছে' মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image3
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image4
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image5
পুজোয় চাই ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়া পোস্টে চুমু থেকে শাড়ির আঁচল সামলানো, সব কিছুরই বাঁধা রেট
Related Stories
Recommended image1
Voter Turnout: প্রথম দফায় ভোটের রেকর্ড বঙ্গে, ৯২% ভোট কোনদিকে পড়লো? হিসেব কষছে TMC-BJP
Recommended image2
শুক্রবার সকালে গঙ্গা বিহারে নরেন্দ্র মোদী, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved