আর মাত্র কয়েক দিন। তারপর থেকেই বাড়বে গরম। আর তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বাড়বে মার্চ মাসের প্রথম থেকে, তেমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিস।
210
১ মার্চ থেকে তাপমাত্রা বাড়বে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ১ মার্চ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। পাশাপাশি শুষ্ক আবহাওয়াও কেটে যাবে। ১ মার্চ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যাবে।
310
গরম বাড়ার কারণ
দক্ষিণব পূর্ব বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়ে শক্তি হারাবে। আর সেই কারণেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে গরম।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশায় যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটি শক্তি হারিয়েছে। পূর্ব আসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। সেটিও শক্তি হারাবে। আর সেই কারণেই গরমের দাপট বাড়বে পূর্বাভাসা আলিপুর হাওয়া অফিসের।
510
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বেশিরভাগ এলাকায় থাকবে পরিষ্কার আকাশ। দিনের তুলনায় রাতের তাপমাত্রা বেশ কিছুটা কম হবে। ১ মার্চ এর পর থেকেই তাপমাত্রা দ্রুত বাড়বে বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
610
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশে থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ১ মার্চ থেকেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকবে।
710
উত্তরবঙ্গের তাপমাত্রা
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে আকাশ থাকবে পরিষ্কার। আপাতত সাত দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার বাড় কোনও পরিবর্তন হবে না। তারপর থেকে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
810
ভিন রাজ্যে
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল তামিলনাড়ুর তাপমাত্রা। তামিলনাড়ু ও ওড়িশায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
910
প্রবল গরমের আশঙ্কা
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এবার যেমন জাঁকিয়ে শীত পড়েছিল তেমনই প্রবল গরম পড়তে পারে। তবে শীতের ইনিং ছিল যথেষ্ট লম্বা। গরম কেমন হয় সেটাই দেখার।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.