POTATO: কৃষকদের ‘দুরাবস্থা’ ও ফসলের ন্যায্য মূল্যের দাবিতে সরগরম হয়ে উঠল জলপাইগুড়ির রাহুতবাগান এলাকা। এদিন কিষান মোর্চার এক দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন সংগঠনের রাজ্য সভাপতি রাজীব ভৌমিক। 

কৃষকদের ‘দুরাবস্থা’ ও ফসলের ন্যায্য মূল্যের দাবিতে সরগরম হয়ে উঠল জলপাইগুড়ির রাহুতবাগান এলাকা। এদিন কিষান মোর্চার এক দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন সংগঠনের রাজ্য সভাপতি রাজীব ভৌমিক। সম্মেলন শেষে তাঁরই নেতৃত্বে রাজ্য সড়কে আলু ফেলে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আলু চাষিদের পাশে বিজেপি

রাজীব ভৌমিকের অভিযোগ, রাজ্য সরকারের উদাসীনতার কারণেই বাংলার কৃষকরা আজ দিশেহারা। আলুর ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নির্ধারণের দাবি জানানোর পাশাপাশি তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। হাওড়ার শুটআউট থেকে বিচারকদের হুমকি—এসব প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, "মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত।" সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপী গোস্বামী ও জেলা সভাপতি শ্যামল রায়। আসন্ন নির্বাচনের লক্ষ্যে এখন থেকেই কর্মীদের কোমর বেঁধে নামার নির্দেশ দিয়েছেন নেতৃত্ব।

রাজ্যে আলুর দাম

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গে আলুর পাইকারি দাম কুইন্টাল প্রতি প্রায় ৫৮০ - ২২০০ টাকার মধ্যে ওঠানামা করছে, যেখানে গড় মূল্য প্রায় ৮৬২ টাকা প্রতি কুইন্টাল। খুচরো বাজারে বর্তমানে আলুর দাম কিলো প্রতি ১০ থেকে ১২ টাকা। আরামবাগ ও বিভিন্ন আড়তে বা পাইকারি বাজারে আলুর দাম বস্তা প্রতি ২৬০-২৮০ টাকা। অর্থাৎ কেজি প্রতি ৫-৬ টাকা। স্থানীয়ভাবে খুচরো বাজারে আলুর দাম ১০-১৫ টাকা। মার্চ মাসের প্রথম সপ্তাহে হিমঘরগুলি খোলার কথা রয়েছে। সেই সময়ই দাম নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয়ে যাবে বলেও মনে করছেন আলু চাষিরা।