Weather Tomorrow:১ দফা ভোটের দিন ১৬ জেলার আবহাওয়া কেমন থাকবে? রইল ঝড়বৃষ্টি-গরমের আপডেট

Published : Apr 22, 2026, 02:03 PM IST

 weather tomorrow: উত্তর থেকে দক্ষিণ রাজ্যে তাপমাত্রা উর্ধ্বগামী। এই অবস্থায় আগামিকাল , বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোট গ্রহণ। কেমন থাকবে আগামিকালের ১৬ জেলার আবহাওয়া? তারই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। 

PREV
110
বৃহস্পতিবার প্রথম দফার ভোট

উত্তর থেকে দক্ষিণ রাজ্যে তাপমাত্রা উর্ধ্বগামী। এই অবস্থায় আগামিকাল , বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোট গ্রহণ। কেমন থাকবে আগামিকালের ১৬ জেলার আবহাওয়া? তারই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

210
গরম আর বৃষ্টির পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস- কয়েকটি জেলার মানুষকে যেমন হাঁসফাঁস গরমের মধ্যেই ভোট দিতে হবে। তেমনই আবার কয়েকটি জেলার ভোটারদের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে ঝড়বৃষ্টি। প্রাকৃতিক প্রতিকূলতাকে পিছনে ফেলেই ভোট দিতে হবে রাজ্যের ভোটারদের।

310
১৬ জেলায় ভোট

কাল রাজ্যের ১৬ জেলায় ভোট গ্রহণ।

উত্তরবঙ্গ- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা।

দক্ষিণবঙ্গ-ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান।

410
ঝড়বৃষ্টির সতর্কতা

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে গরম এবং অস্বস্তির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই ছয় জেলাতেই ভোট রয়েছে বৃহস্পতিবার।

510
শুক্রবারের পূর্বাভাস

শুক্রবার এই জেলাগুলিতে প্রবল গরম থাকবে। একই সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের সবজেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

610
কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

রবিবার, সোম আর মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কলবৈশাখীর পূর্বাভাস রয়েছে। কোথাও ৪০-৫০ কিলোমিটার কোথাও ৩০-৪০ কিলোমিটার ঝড় হতে পারে। তবে সব জেলায় বৃষ্টি হবে না।

710
উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের ৮ জেলায় আগামিকাল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

810
উত্তরবঙ্গের আগামী সপ্তাহের আবহাওয়া

আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। আগামী সাত দিনসেখানের তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।

910
দক্ষিণবঙ্গের সাত দিনের আবহাওয়া

যেমন দাবদহে জ্বলছে দক্ষিণবঙ্গে তেমনই থাকবে আগামী সাত দিনের আবহাওয়া। সাত দিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ৭ দিন ৩-৫ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে স্বাভাবিকের তুলনায়।

1010
কলকাতার আবহাওয়া

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories