- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Jhalmuri: ঝালমুড়ি-র বিদেশযাত্রা! নরেন্দ্র মোদীর হাত ধরে এবার বিশ্ববাজারে জনপ্রিয়তা পাবে মশলামুড়ি
Jhalmuri: ঝালমুড়ি-র বিদেশযাত্রা! নরেন্দ্র মোদীর হাত ধরে এবার বিশ্ববাজারে জনপ্রিয়তা পাবে মশলামুড়ি
Jhalmuri: রবিবার ঝাড়গ্রামে ভোট প্রচারে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজ্য রাজনীতিও চর্চায় বিষয় হয়ে রয়েছে ঝালমুড়ি।

ঝালমুড়ি চর্চা
রবিবার ঝাড়গ্রামে ভোট প্রচারে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজ্য রাজনীতিও চর্চায় বিষয় হয়ে রয়েছে ঝালমুড়ি।
মোদীর হাতেই ব্র্যান্ড ঝালমুড়ি!
বাংলার খুব সস্তার খাবার ঝালমুড়ি। পথেঘাটে এমনকি বাড়িতেও সহজেই ঝালমুড়ি খাওয়া যায়। কিন্তু এই সস্তার ঝালমুড়ি এবার নরেন্দ্র মোদীর হাত ধরে ব্র্যান্ড-এ পরিণত হতে পারে। তেমনই আশা দেখছেন অনেকেই। অনেকের তো আবার আশা ঝালমুড়ি এবার বিশ্ববাজারেও দাপাতে পারে।
মোদীর ভিডিও ঘিরে তোলপাড়
রবিবার ঝাগ্রামে প্রচারে বেরিয়ে স্থানীয় একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েচিলেন নরেন্দ্র মোদী। পরে নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ঝালমুড়ি খাওয়ার ভিডিও আপলেড করেন। দ্রুতই সেই ঝালমুড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বাঙালিতো বটেই অবাঙালিও মজে যায় ঝালমুড়িতে।
বাড়ছে সোশ্য়াল মিডিয়া ভিউস
রবিবার মোদীর ঝালমুড়ি খাওয়ার ছবি আর ভিডিও প্রকাশ পাওয়ার পর থেকেই ঝালমুড়ি নিয়ে শুরু হয়েছে গুগল সার্চ। মোদীর ভিডিও ১০ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন। এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম- তিনটি প্ল্যাটফর্মেই বাড়়ছে ভিউ। গত ২২ বছরে যতবার ঝালমুড়ি শব্দের সার্চ হয়েছে গুগলে একদিনের সার্চ ছাপিয়ে গেছে তাকে।
১০ টাকার ঝালমুড়ি
নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেয়ে নিজের হাতেই তার দাম মিটিয়ে ছিলেন। দোকানিকে দিয়েছিলেন ১০ টাকা। আর সেই ১০ টাকার ঝালমুড়ি সোশ্যাল মিডিয়ায় মোদীকে ১০ লক্ষ ভিউ এনে দিয়েছে। তাতেই ঝালমুড়ি এবার বিশ্ববাজারে রাজ করতে পারে বলেই অনুমান খাদ্যরসিকদের।
ঝালমুড়়ি নিয়ে উদ্যোগপতির কথা
RPG গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা। তিনি বলেন, এই মুহূর্তটাই ঝালমুড়িকে একটা গ্লোবাল প্রোডাক্টে পরিণত করতে পারে। মঙ্গলবার এক্স পোস্টে গোয়েঙ্কা লেখেন, "প্রধানমন্ত্রী যখন এক সাধারণ কাগজের ঠোঙায় ঝালমুড়ি খাওয়ার জন্য ক্ষণিকের বিরতি নিলেন, তখন তিনি ঘুণাক্ষরেও জানতেন না যে- তিনি পুরো একটি শিল্পকেই তুলে ধরার দরজায় দাঁড়িয়ে আছেন।"
হেলদি গ্লোবাল ফুড
পোস্টে হর্ষ গোয়েঙ্কা কিনোয়া, অ্যাভোকাডোর পাশাপাশি ঝালমুড়িতেও হেলডি ফুড হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, এটি ভারতের সেরা স্ট্রিট ফুট। আগামী দিনে ঝালমুড়ি সুপারফুড হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন শিল্পপতি।
ঝালমুড়ি
এতদিন পর্যন্ত এই ঝালমুড়ি শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এতে মূলত থাকে মুড়ি। সঙ্গে নানা ধরনের মশলা , তেল চানাচুর দেওয়া হয়। ইচ্ছে হলে পেঁয়াজ,কাঁচালঙ্কাও যোগ করতে পারেন। বাঙালির আড্ডার সঙ্গী এই ঝালমুড়ি।
পাওয়ায় যায়
এতদিন পর্যন্ত স্কুল কলেজের গেটেই ঝালমুড়ি পাওয়া যেত। রাস্তার ধারেও দেদার বিক্রি হয়। ট্রেনে আর বাসে ঝালমুড়ি বিখ্য়াত। তবে এবার ঝালমুড়ি ফুডকোর্টে বিক্রি হতে পারে। পাশাপাশি বিশ্ববাজারেও পৌঁছে যেতে পারে।
এমনও হতে পারে...
মোদীর হাত ধরে ঝালমুড়ি পৌঁছে যেতে পারে প্যারিসে। আপনি আইফেল টাওয়ার দেখতে পারেন ঝালমুড়ি খেতে খেতে। বর্তমানে বাংলার অনেক খাবারই বিদেশে বিক্রি হয়।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

