Durga Puja 2026 News: কলকাতা ও আশেপাশের অঞ্চলে দুর্গাপুজোর সংখ্যা নেহাত কম নয়। এই পুজোর ভিড়েই আলাদা করে নজর কেড়ে নিচ্ছে মহেশতলা মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতির পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপের এবারের থিম 'গন্তব্য'।
মহেশতলা মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতির এবারের দুর্গাপুজোর ভাবনা 'গন্তব্য'
রামকৃষ্ণ নগর সমিতির ভাবনা 'গন্তব্য'
মহেশতলা মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতির দুর্গাপুজো মণ্ডপের ভাবনা 'গন্তব্য'। সব মানুষের জীবনের গন্তব্যই আলাদা। কিন্তু কোথাও না কোথাও সবাই সবাই এক হয়ে যান। সবাইকেই লড়াই করতে হয়, বেঁচে থাকতে হয়, স্বপ্ন দেখতে হয়। সেই ভাবনারই প্রতিফলন দেখা যাচ্ছে মণ্ডপে।
DID YOU KNOW ?
নবমী নিশি পোহালেই বিসর্জন
এবারের দুর্গাপুজোয় সপ্তমী দু'দিন পড়ায় বাড়তি একদিন পাওয়া গিয়েছে। মঙ্গলবার নবমী এবং বুধবার দশমী। তারপরেই শুরু হয়ে যাবে বিসর্জনের পালা।
26
পঞ্চমীর দিন মহেশতলা মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতির দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন করেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ
মণ্ডপ উদ্বোধনে চান্দ্রেয়ী ঘোষ
এবারের দুর্গাপুজোর পঞ্চমীর দিন মহেশতলা মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতির দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন করেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। তিনি এই মণ্ডপের ভাবনাকে কুর্ণিশ জানিয়েছেন। দর্শনার্থীরাও মণ্ডপ দেখে অভিভূত।
৭১
মহেশতলা মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতিতে ৭১ বছরের দুর্গাপুজো।
মহেশতলা মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতিতে এবারের দুর্গাপুজো ৭১ বছরে পা দিল। এবারও নজর কাড়ছে মণ্ডপের ভাবনা।
36
'গন্তব্যের দিকে যাত্রাই মানুষের আসল পরিচয়,' বলছে রামকৃষ্ণ নগর সমিতি
গন্তব্যের দিকে যাত্রা
মহেশতলা মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতির দুর্গাপুজোর ভাবনা 'সবার জীবনযাত্রার পথ এক নয়। কারও লক্ষ্য সমৃদ্ধি, কারও লক্ষ্য শুধু টিকে থাকা। সামাজিক অবস্থান মানুষের সুযোগ বদলাতে পারে, কিন্তু স্বপ্ন দেখার অধিকার নয়। শেষপর্যন্ত মানুষকে মূল্যায়ন করা হয় সে কতটা সাহস ও সততার সঙ্গে গন্তব্যের দিকে পাড়ি দিয়েছে এবং তার কর্মে কী রেখে গিয়েছে তা দিয়ে। অর্থ্যাৎ, গন্তব্যের দিকে যাত্রাটাই মানুষের আসল পরিচয়।'
মহেশতলা মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতিতে এবারের দুর্গাপুজো ৭১ বছরে পা দিল
৭১ বছরের দুর্গাপুজো
মহেশতলা মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতিতে এবার দুর্গাপুজোর ৭১ বছর। প্রতিবারই এই দুর্গাপুজো মণ্ডপে অভিনব ভাবনার প্রকাশ দেখা যায়। এবারও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। দর্শনার্থীরা এই মণ্ডপের ভাবনা দেখে চিন্তার নতুন খোরাক পাচ্ছেন।
56
মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতিতে গতবারের দুর্গাপুজোর ভাবনা ছিল 'শুধুই নয় রূপকথা, শোনা আমাদের চুপকথা'
মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতিতে গতবারের ভাবনা ছিল নারীকেন্দ্রিক
গত বছর মহেশতলা মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতির দুর্গাপুজোর ভাবনা ছিল ‘শুধুই নয় রূপকথা, শোনা আমাদের চুপকথা।’ নানা বয়সের মহিলাদের জীবনের যাত্রা, সমস্যা, স্বপ্ন ও ভবিষ্যতের ভাবনা তুলে ধরা হয়েছিল।
66
আগামী বছর নতুন ভাবনার পরিকল্পনা শুরু করে দিচ্ছেন রামকৃষ্ণ নগর সমিতির সদস্য
আগামী বছরের দুর্গাপুুজোর পরিকল্পনা শুরু
মঙ্গলবার নবমী, বুধবার দশমী। তারপরেই এবারের মতো দুর্গাপুজো সমাপ্ত হতে চলেছে। তারপরেই আগামী বছরের দুর্গাপুজো নিয়ে ভাবনা শুরু করে দেবেন মহেশতলা মেমানপুর রামকৃষ্ণ নগর সমিতির সদস্যরা।