টানা বৃষ্টির পর কয়েকদিন রোদ দেখা গেলেও ফের দুর্যোগের আশঙ্কা করছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রইল আপডেট।
বেশ কিছুদিন ধরে চলল টানা বৃষ্টি। অবিরাম বৃষ্টির পর কড়া রোদ দেখা দিচ্ছে শেষ কদিন। কিন্তু ফের দুর্যোগের আশঙ্কা, মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল হাওয়া অফিস। সতর্কতা জারি করল জেলায়।
25
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির হাত থেকে নিস্তার নেই। মঙ্গলবার থেকে ফের দক্ষিণবঙ্গের একাংশে শুরু হবে বৃষ্টি। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিস্তর।
35
আজ শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকবে কলকাতায়। আজ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে মঙ্গলহার থেকে বেশ কিছুটা বাড়তে পারে বৃষ্টি।
শনি ও রবিবার কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়বৃষ্টি। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হতে পারে ভারী বৃষ্টি।
55
শনিবার উত্তরবঙ্গের সহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.