উষ্ণায়নে জ্বলছে গোটা বিশ্ব! ১২৫ বছরের রেকর্ড ভাঙল ভারত, আগস্টের গরমে কলকাতাও উদ্বেগের তালিকায়

Published : Sep 05, 2026, 10:49 AM IST

Climate Change: ২০২৬-এর আগস্ট পৃথিবী ও ভারতের ইতিহাসে সবচেয়ে উষ্ণ। IMD-এর তথ্য বলছে, ভারতে রাতের গড় তাপমাত্রাতেও ১২৫ বছরের রেকর্ড ভেঙেছে। উষ্ণতার তালিকায় কলকাতার অবস্থানও উদ্বেগজনক।

PREV
19
ইতিহাসের উষ্ণতম অগস্ট!

পৃথিবীর উষ্ণতা নিয়ে ফের বড় সতর্কবার্তা। ২০২৬ সালের আগস্ট বিশ্বে এখনও পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে উষ্ণ আগস্ট হিসেবে উঠে এসেছে। শুধু বিশ্ব নয়, ভারতেও একই ছবি। জলবায়ু বিশ্লেষণ বলছে, তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা আগামী দিনে আরও বড় বিপদের ইঙ্গিত দিতে পারে।

29
২০২৬-ই কি উষ্ণতম বছর?

বছরের এখনও কয়েক মাস বাকি। কিন্তু ইতিমধ্যেই জলবায়ু বিজ্ঞানীদের পূর্বাভাসে বড় আশঙ্কা। Climate Brink-এর হিসাব বলছে, ২০২৬ সালই এখনও পর্যন্ত বিশ্বের উষ্ণতম বছর হয়ে ওঠার প্রায় ৭৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। চলতি বছরের গড় তাপমাত্রা ১.৬২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

39
২০২৪-এর রেকর্ডও ভাঙার পথে

২০২৪ সালে বিশ্বের বার্ষিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় প্রায় ১.৫৫ থেকে ১.৬০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সেটিই এতদিন ছিল সর্বোচ্চ। কিন্তু ২০২৬ সালের তাপমাত্রার গতিপ্রকৃতি সেই রেকর্ডকেও পিছনে ফেলে দিতে পারে বলে ইঙ্গিত মিলছে।

49
ভারতের ক্ষেত্রেও ভয়ঙ্কর রেকর্ড

ভারতেও অগস্ট মাসে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। IMD জানিয়েছে, ১৯০১ সালে দেশজুড়ে তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হওয়ার পর ২০২৬-এর অগস্টই ছিল সবচেয়ে উষ্ণ। অর্থাৎ শুধু বিশ্ব উষ্ণ হচ্ছে না, ভারতের তাপমাত্রাও একই প্রবণতা অনুসরণ করছে।

59
রাতেও কমেনি গরম

শুধু দিনের তাপমাত্রা নয়, রাতের উষ্ণতাও উদ্বেগ বাড়িয়েছে। IMD-এর তথ্য অনুযায়ী, অগস্টে ভারতের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৩৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক ২৩.৬৮ ডিগ্রির তুলনায় যা ০.৬৮ ডিগ্রি বেশি। গত ১২৫ বছরের রেকর্ডেও এটি নজিরবিহীন।

69
কলকাতায় উষ্ণতা বৃদ্ধির হার বেশি

বিশ্বের বড় শহরগুলির মধ্যে কলকাতার নামও বিশেষভাবে উঠে এসেছে। গত বছর ভারতীয় মেট্রো শহরগুলির মধ্যে কলকাতাতেই উষ্ণতা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল বলে ওই জলবায়ু বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। প্রাক্-শিল্পযুগের তুলনায় শহরটির উষ্ণতা বৃদ্ধি প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস।

79
কলকাতার পরেই বেঙ্গালুরু

ভারতীয় মেট্রো শহরগুলির তালিকায় কলকাতার পরেই রয়েছে বেঙ্গালুরু। সেখানে প্রাক্-শিল্পযুগের তুলনায় উষ্ণতা বৃদ্ধির হার প্রায় ১.৩ ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘমেয়াদি তাপমাত্রা বৃদ্ধির প্রবণতাও এই দুই শহরের ক্ষেত্রে বিশেষভাবে নজর কাড়ছে।

89
১.৫ ডিগ্রির সীমা পেরিয়ে যাচ্ছে বিশ্ব

২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে দেশগুলি বিশ্ব উষ্ণায়নকে প্রাক্-শিল্পযুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে, বিশ্ব দীর্ঘমেয়াদে এই সীমার কাছাকাছি বা তার উপরেই চলে যেতে পারে। এতে সমুদ্রতীরবর্তী ও পাহাড়ি অঞ্চলের ঝুঁকি বাড়ার আশঙ্কা।

99
সামনে আরও ভয়ঙ্কর এল নিনো?

জলবায়ু বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন এল নিনো তৈরি করে না। তবে পৃথিবীর বেসলাইন উষ্ণতা বাড়িয়ে শক্তিশালী এল নিনোর প্রভাব আরও তীব্র করে তুলতে পারে। ফলে ২০২৬ সালের অগস্টের এই রেকর্ড শুধু একটি গরম মাসের ঘটনা নয়—উষ্ণ ভবিষ্যতের বড় সতর্কবার্তাও বটে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories