Weather Update: তৈরি হল নিম্নচাপ অঞ্চল, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া

Published : Jul 03, 2026, 12:43 PM IST

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে চলেছে। সপ্তাহান্তে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। রইল আপডেট

PREV
16

ক্রমে বদল হচ্ছে আবহাওয়া। বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বৃহস্পতিবারই। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণের একাধিক জেলায় হবে বৃষ্টি।

26

অন্যদিকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি তুলনামূলক কমেছে। তবে, দার্জিলিং, কালিম্পং-এ কিছু দিনের মধ্যে ফের শুরু হতে পারে ভারী বর্ষণ।

36

হাওয়া অফিস সূত্রে খবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশা উপকূলের ওপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ৭.৬ কিলোমিটার। আগামী দু তিন দিনে এটি আরও স্পষ্ট হতে চলেছে। এছাড়া, ঋতুকালীন অক্ষরেখাটি রাজস্থান থেকে ওড়িশা উপকূলের নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত।

46

সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অংশ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেদে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার এবং বৃহস্পতিবারও এই সতর্কতা জারি আছে। পূর্বাভাস আছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে সারা সপ্তাহ ধরে বৃষ্টি হতে পারে।

56

কাল শনিবার ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। এই ছয় জেলায় কমলা সতর্কতা রয়েছে।

66

তেমনই উত্তরবঙ্গে কমবে বৃষ্টির দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার থেকে ফের ভারী বর্ষণ হতে পারে। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলে হতে পারে বৃষ্টি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories