Published : Sep 30, 2026, 06:56 AM ISTUpdated : Sep 30, 2026, 07:24 AM IST
অবশেষে বঙ্গের আকাশ থেকে মেঘ সরে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। দক্ষিণবঙ্গ ও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে গরম ও আর্দ্রতা থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অবশেষে বঙ্গের আকাশ থেকে কাটছে ঘন মেঘের ছায়া। শীঘ্রই বদল হতে চলেছে আবহাওয়া। পুজোর মুখে আবহাওয়ার এমন ভোল বদলে স্বস্তি মিলবে সকলের । সদ্য উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে আপডেট দিল হাওয়া অফিস। পুজোর আগে আর নেই বৃষ্টির সম্ভাবনা।
25
হাওয়া অফিসের মতে, আজ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় সকাল থেকে থাকবে ঝলমলে আকাশ। আপাতত নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আজ সারা দিন থাকবে মেঘ মুক্ত পরিষ্কার আকাশ। পুজোর আগে কেটে গেল দুর্যোগের ঘনঘটা।
35
হাওয়া অফিস সূত্রে খবর, আজ সারাদিন থাকবে গরম। কারণ বাতাসে অত্যাধিক জলীয় বাষ্প থাকবে। আজ তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অর্থাৎ আজ বাড়বে গরম।
আজ কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সারাদিন পরিষ্কার আকাশ থাকবে। রোজ ঝলমন করবে। আজ বিকেলের দিকে কিছু জায়গায় হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ শহর তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ বাড়বে গরম। বিকেলের দিকে কোথাও বৃষ্টি হলেও সেভাবে গরম কাটবে না।
55
তবে, আজ উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আজ টানা বা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আজ কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হতে পারে বৃষ্টি। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.