- Home
- West Bengal
- Weather Update: আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার ভোল বদল, বৃষ্টি বাড়বে সেপ্টেম্বরের শেষ দুদিনে?
Weather Update: আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার ভোল বদল, বৃষ্টি বাড়বে সেপ্টেম্বরের শেষ দুদিনে?
দক্ষিণ মায়ানমার উপকূলের নিম্নচাপ আন্দামান সাগর হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে পৌঁছতে পারে। এর জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকলেও বাংলায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রইল আবহাওয়ার আপডেট।

দক্ষিণ মায়ানমার উপকূলের নিম্নচাপ পৌঁছাল আন্দামান সাগরে। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস বলছে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে আসতে পারে এই নিম্নচাপ। তবে, সরাসরি এর কোনও প্রভাব নেই বাংলায়। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের উপরের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা-সহ সংলগ্ন এলাকায় তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাস্প থাকায় অস্বস্তি অনেকটাই বাড়বে।
জানা যাচ্ছে, বাংলাদেশ ও মায়ানমার উপকূলে সমুদ্র উত্তাল হবে। উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ ৪৫ থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই সময় উপকূলে মৎসজীবীদের কোনও সতর্কবার্তা নেই। তবে আজ মঙ্গলবার এবং বুধবার এই দুদিন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের গভীরে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে দক্ষিবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে এই দুদিন। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি সম্ভাবনা ক্রমশ কমবে। আপাতত রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম।
আজ মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এই সময় দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনেও তাপমাত্রা মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

