আবহাওয়ার বদল হচ্ছে ঘন ঘন। নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আজ আবার সকাল থেকে চড়া রোদ। উইকেন্ডেও কি এরকম থাকবে আবহাওয়া? নাকি ফের শুরু হবে বৃষ্টি? জেনে নিন কী বলছে আবহাওয়া দফতর।
25
আবহাওয়া দফতর বলছে, আজ শুক্রবার কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। কয়েকটি জেলায় জারি আছে হলুদ সতর্কতা। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনাতে আজ হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে, কলকাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই।
35
তবে, শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস কোথাও নেই। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কলকাতা সহ সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
তবে, আপাতত কদিন বৃষ্টি না হলেও ভ্যাপসা গরম থাকবে। আদ্রতাজনিত অস্বস্তি-তে ভুগবে সাধারণ মানুষ। আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি আরও কমলে ফের গরম বাড়তে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
55
এদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.