MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

WB Weather Forecast: সকাল থেকেই আকাশের মুখভার। কখনও কখনও ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে রাস্তাঘাট। সপ্তাহের দ্বিতীয় দিনে রাজ্যজুড়ে সকাল থেকে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর হাওয়া অফিস? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 01 2026, 06:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Gemini

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের বৃষ্টির দাপট বাংলায়, আগামী কয়েক দিন জারি সতর্কতা নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩১ অগাস্ট থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। একই অবস্থা বজায় থাকবে ১ সেপ্টেম্বর পর্যন্ত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Gemini

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, ১ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। এরপর ৩ ও ৪ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বড় ধরনের সতর্কতা না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে।

Related Articles

Related image1
Durga Puja School Holiday: দুর্গাপুজোয় একটানা লম্বা ছুটি স্কুল-কলেজ! বড় ঘোষণা রাজ্য সরকারের
Related image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
35
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : Asianet News

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির জেরে কোথাও কোথাও ভূমিধস ও জল জমার আশঙ্কা থাকছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।ভারী বৃষ্টির অঞ্চলের কথা বললে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

45
মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি
Image Credit : Getty

মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি

সমুদ্র উত্তাল থাকার কারণে এবং সাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার (সর্বোচ্চ দমকা ৫৫ কিমি) পর্যন্ত পৌঁছানোর আশঙ্কায়, ভারত আবহাওয়া দফতর (IMD) ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি ও বজ্রঝড়ের পরিস্থিতি নজরে রাখছে। সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

55
ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়?
Image Credit : Getty

ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়?

হাওয়া অফিসের তরফে কমলা সতর্কতা (Orange Alert): পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেমি) কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও দুর্গাপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aahar Canteen: মাত্র ১ টাকায় মিলবে বিরিয়ানি-মিষ্টি, মহালয়া থেকে চালু হচ্ছে আহার ক্যান্টিন
Recommended image2
Annapurna Yojana: পুজোর মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? প্রকাশ্যে এল দিনক্ষণ
Recommended image3
Ajker Bangla Live News: নভি পিল্লাইয়ের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ICC-র উপর নিষেধাজ্ঞা ট্রাম্পের
Recommended image4
মহালয়াতেই বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা ও জেলায় আজ নামবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Recommended image5
এক মেট্রো স্টেশনে নেমেই দেখে নিন কিছু সেরা পুজো! কম হাঁটায় বেশি ঠাকুর দেখার সেরা প্ল্যান
Related Stories
Recommended image1
Durga Puja School Holiday: দুর্গাপুজোয় একটানা লম্বা ছুটি স্কুল-কলেজ! বড় ঘোষণা রাজ্য সরকারের
Recommended image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved