উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস। সূত্রে খবর, শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে এবং বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি। কদিন ধরে ভারী বৃষ্টির কারণে নাজেহাল অবস্থা সেখানের স্থানীয়দের। এবার ভারী বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, শনি ও রবিতে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায়।
25
আজ বুধবার থেকে বাড়বে দুর্যোগ। এমনই জানাল হাওয়া অফিস। আজ বুধবার থেকে ই বদল হতে চলেছে আবহাওয়া। বৃষ্টি সেভাবে না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
35
আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আজ বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে বেশি। আজ ভ্যাপসা গরম কিছুটা হলেও কমতে পারে।
তবে বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতাজারি করা হয়েছে। সতর্কতা জারি আছে, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। ভারী বৃষ্টির আশঙ্কা আছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে। সপ্তাহান্তে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
55
তেমনই আজ উত্তরবঙ্গে হবে ভারী বৃষ্টি। হলুদ সতর্কতা জারি আছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বাকি জেলায় আছে হলুদ সতর্কতা। সেখানে প্রায় ২০০ মিলিমিটার।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.